Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
১৭:৩০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ০৯ নভেম্বর ২০২৬
আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
১৭:৩০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলবে পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস
চাটমোহরে ৬১১ বস্তা সার লুট: উদ্ধার ১০৭ বস্তা, গ্রেপ্তার ১
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ
পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তনগর ট্রেন চালু ১৯ নভেম্বর
ডিসেম্বরে কিছুই হবে না : নাহিদ ইসলাম

চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
১৭:৩০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ০৯ নভেম্বর ২০২৬
আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
১৭:৩০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ০৯ নভেম্বর ২০২৬
পাবনার চাটমোহরে ডিলারের টিনশেড এই ঘর ভেঙে ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে। ছবি : এনটিভি

সরকারি সার বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের একপর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভেঙে ৬১১ বস্তা সরকারি সার লুট  করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিল মেসার্স প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে সার নিয়ে যায়। এতে সার বিতরণ কার্যক্রম ব্যহত হয়।

ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরে মোট এক হাজার ১৮১ বস্তা সার মজুদ ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে বর্তমানে ৪০০ বস্তা মজুদ রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাবে উঠে এসেছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ডিলার প্রবীর কুমার পালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার পর মাইকিং করে যারা সার নিয়ে গেছে, তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।’

পাবনা সরকারি সার লুট

সংশ্লিষ্ট সংবাদ: পাবনা

১১ নভেম্বর ২০২৬
চাটমোহরে ৬১১ বস্তা সার লুট: উদ্ধার ১০৭ বস্তা, গ্রেপ্তার ১
০৩ নভেম্বর ২০২৬
পাবনায় গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
৩০ অক্টোবর ২০২৬
মাছ ধরার আনন্দ কেড়ে নিল বজ্রপাত, একসঙ্গে ঝরল ৬ প্রাণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়নে শিল্পপ্রতিষ্ঠানকে যুক্ত করতে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
  2. আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  3. মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত
  4. নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ
  5. বেনাপোল বন্দর দিয়ে রাসায়নিক পণ্য পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক
  6. নারায়ণগঞ্জে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার অডিশনে ১৯ জনের ইয়েস কার্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x