Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাসির আহমেদ, গাজীপুর
১৬:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৮, ২১ নভেম্বর ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৬:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৮, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জে পুকুর থেকে উদ্ধার কুমিরটি এখন গাজীপুর সাফারি পার্কে
গাজীপুরে ৫৫ কারখানা বন্ধ, ৩০টিতে সাধারণ ছুটি
উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, কারখানায় ভাঙচুর-লুটপাট
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ শান্ত, সচল মহাসড়ক

নাসির আহমেদ, গাজীপুর
১৬:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৮, ২১ নভেম্বর ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৬:১৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৮, ২১ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ শান্ত। ছবি : এনটিভি

গাজীপুরের শিল্পাঞ্চলে দুটি পোশাক কারখানাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর বর্তমানে জেলার শিল্পাঞ্চল ও মহাসড়কের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচলও গতি পেয়েছে।

এর আগে আজ শনিবার (২১ নভেম্বর) সকালে গাজীপুরের দুই হাজারের বেশি নিবন্ধিত পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৫৫টি কারখানা। সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

তবে বেলা সোয়া ১১টার দিকে সালনা এলাকায় রিদিশা পোশাক কারখানার প্রায় ৪০০ থেকে ৪৫০ জন শ্রমিক বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) প্রশিক্ষণ কেন্দ্র এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে অগ্রসর হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার ও পুলিশ সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে ওঠা থেকে বিরত রাখেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, মহানগর আনসার ব্যাটালিয়ন-৩-এর সদস্যরাও পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে যান। তাদের ও পুলিশের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অন্যদিকে গাজীপুর মহানগরীর চৌধুরীবাড়ি এলাকায় শ্রমিকদের আগে থেকে না জানিয়ে ‘আর রউফ স্টাইল কোর লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ইউনিয়ন পাম্পসংলগ্ন কারখানাটির শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এতে ওই সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, নিরাপত্তা কার্যক্রমে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ১০ প্লাটুন বিশেষায়িত নিরাপত্তা বাহিনী (এসআরবি) ও ১৩ প্লাটুন আনসার সদস্য জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

মজুরি বাড়ানোর দাবিতে গত প্রায় এক মাস ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। মাওনা, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ী, আনসার রোড ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল বিঘ্নিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নেয়। টানা অস্থিরতার পর আজ শনিবার সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসার আশা তৈরি হয়েছে।

শ্রমিক অসন্তোষ পোশাক কারখানা শিল্পাঞ্চল গাজীপুর

সংশ্লিষ্ট সংবাদ: শ্রমিক

১৮ নভেম্বর ২০২৬
কাফরুলে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
১১ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবি মোতায়েন
০৯ নভেম্বর ২০২৬
পোশাক খাতে ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
  2. বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী
  3. দেশের মাটিতেই ফলছে সুস্বাদু রসালো কমলা
  4. আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে : সমাজকল্যাণমন্ত্রী
  5. সমন্বিত হাঁস-মাছ চাষে সফল শফিক
  6. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x