Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১৪ নভেম্বর ২০২৬
আরও খবর
দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে : অর্থ উপদেষ্টা
‘এলএনজি আমদানিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার’
ঐকমত্যের ভিত্তিতে মজুরি কাঠামো নির্ধারণ হয়েছে : মাহদী আমিন
পোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড : মাহদী আমিন
দেড় দশকে বিমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন : ড. তিতুমীর

আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল : ড. তিতুমীর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৯, ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে তথ্য-উপাত্তের কারসাজি করে ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি শূন্য দশমিক ৮ থেকে ১ দশমিক ১৩ শতাংশ বেশি দেখানো হয়েছিল। অর্থনীতির সাতটি খাতে এ ধরনের অতিমূল্যায়নের প্রমাণ পেয়েছে জিডিপির হিসাব নিয়ে পরিচালিত ফরেনসিক অডিট।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির হিসাবের ওপর ফরেনসিক অডিট প্রতিবেদনের খসড়া নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

ড. তিতুমীর বলেন, বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের অতিরঞ্জিত বয়ান তৈরি করেছিল। এটি ছিল পরিকল্পিতভাবে জাতীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার অংশ। এর ফলে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়। রাজনৈতিক হস্তক্ষেপ এড়াতে তিনি বা সরকারের সংশ্লিষ্ট কেউই গবেষণার কাজে যুক্ত ছিলেন না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি অনুসরণ করে দুজন গবেষক প্রতিবেদনটির খসড়া তৈরি করেন। পরে বিভিন্ন মত ও পথের অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকদের অংশগ্রহণে তা পর্যালোচনা করা হয়। প্রতিবেদন চূড়ান্ত করার আগে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বাংলাদেশ পরিসংখ্যান সমিতির মতামত নেওয়ার জন্য এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

ফরেনসিক অডিটের ফলাফল তুলে ধরে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে জিডিপির হিসাবে বিভিন্ন অসঙ্গতি পাওয়া গেছে। শিল্প খাতের ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটি খাতে তথ্য-উপাত্ত অতিমূল্যায়নের প্রমাণ মিলেছে। বিবিএসের নিজস্ব জরিপ ও নির্ভরযোগ্য তথ্যের ক্ষেত্রে এমন প্রবণতা পাওয়া যায়নি, বরং দ্বিতীয় পর্যায়ের তথ্য ও প্রশাসনিক উপাত্তের ওপর নির্ভরশীল ক্ষেত্রগুলোতে তথ্য বাড়িয়ে দেখানোর প্রবণতা ছিল।

উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ক্ষেত্রে আইবাস চালুর আগে অসঙ্গতি ছিল। সিমেন্ট উৎপাদনের পরিসংখ্যানের সঙ্গে সংশ্লিষ্ট খাতের মূল্য সংযোজনের হিসাবেও সামঞ্জস্য পাওয়া যায়নি। একই ভাবে পেট্রোলিয়াম খাতে একসময় উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেখানোর পর হঠাৎ কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে। গবেষকেরা বিশ্লেষণের সময় কোভিড-১৯ মহামারির মতো বিশেষ পরিস্থিতির প্রভাবসহ অস্বাভাবিক তথ্য-উপাত্ত বাদ দিয়েছেন।

তৈরি পোশাক খাতে এ ধরনের অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে ড. তিতুমীর বলেন, এ খাতের নির্ভরযোগ্য তথ্য থাকায় উৎপাদন বা মূল্য সংযোজনের হিসাবে কৃত্রিম গরমিল সহজেই শনাক্ত করা সম্ভব। যেসব খাতে স্বাধীনভাবে তথ্য যাচাইয়ের সুযোগ কম, সেসব ক্ষেত্রেই পরিকল্পিতভাবে তথ্যের কারসাজি করা হয়েছে।

রপ্তানি তথ্যের অসঙ্গতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের তথ্যে পার্থক্য রয়েছে। এ কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ই রপ্তানি হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়। সুপারিশের অপেক্ষা না করে ইতিমধ্যে তথ্য সংশোধন ও সঠিক তথ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিসংখ্যানের মানোন্নয়নে সরকারের উদ্যোগের কথা জানিয়ে উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে বিবিএস কম্পিউটার-অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউয়িং (ক্যাপি) পদ্ধতি চালু করেছে। এতে জিও-কোডিং যুক্ত থাকায় তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন কি না, তা যাচাই করা সম্ভব হবে। পাশাপাশি জিডিপির হিসাবের প্রতিটি তথ্যের উৎস ও পদ্ধতি পুনরায় যাচাই, শিল্প খাতের নমুনা নির্বাচন ও তথ্য সংগ্রহের পদ্ধতিতে সংস্কার এবং উৎপাদনের প্রকৃত চিত্র যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচক কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমানে উৎপাদন ও ব্যয়ভিত্তিক পদ্ধতিতে জিডিপির হিসাব করা হয়। এর পাশাপাশি আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়টিও সরকার বিবেচনা করছে। ইনপুট-আউটপুট টেবিল তৈরির জন্য অভিন্ন টেমপ্লেট প্রণয়নের উদ্যোগও নেওয়া হবে।

ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব প্রকাশের পরিকল্পনার কথা জানিয়ে ড. তিতুমীর বলেন, দ্বিতীয় প্রান্তিকের মধ্যে প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশের লক্ষ্য রয়েছে। তবে তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির সীমাবদ্ধতার কারণে এখনও তা সম্ভব হচ্ছে না। এ জন্য জরিপের মান ও তথ্য সংগ্রহের পদ্ধতি উন্নত করা জরুরি।

পরিসংখ্যানের তথ্য সবার জন্য উন্মুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, গবেষক ও সাধারণ মানুষের সহজে তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার উন্মুক্ত তথ্যনীতি চালুর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে খসড়া নীতি তৈরি হয়েছে। জিডিপির হিসাব আরও নির্ভুল করতে তথ্যের উৎস ও পদ্ধতি উন্মুক্ত রাখা প্রয়োজন, যাতে গবেষকেরা তথ্য যাচাই, প্রশ্ন উত্থাপন ও সংশোধনের পরামর্শ দিতে পারেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া বাজেট প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সরকারের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা এমন একটি পরিসংখ্যানব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সরকার পরিবর্তন হলেও তথ্যের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার পরিবর্তন হবে না। আমাদের কাছে জিডিপি শুধু একটি সংখ্যা নয়, রাজনৈতিক হাতিয়ারও নয়। জিডিপির সত্যতা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা সরকারের নয়। এটি জনগণের।’

ফরেনসিক অডিট তৈরিতে গবেষকদের অবদানের প্রশংসা করে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তারা কোনো সম্মানী ছাড়াই দিন-রাত পরিশ্রম করে এ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন। পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় সরকার তাদের পাশে রয়েছে।

সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, জিডিপির হিসাব নির্ভরযোগ্য করতে বিবিএসের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে কৃষি ও অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান নিরূপণে আরও নিবিড়ভাবে তথ্য সংগ্রহ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা নির্বাচন জরুরি। তিনি জিডিপির হিসাব প্রণয়নে জাতিসংঘের জাতীয় হিসাবব্যবস্থা অনুসরণ এবং জাতীয় ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স তৈরির সুপারিশ করেন।

সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন বক্তব্য দেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন। বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায়।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
সর্বাধিক পঠিত
  1. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
  3. ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর তাগিদ
  4. যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন
  5. পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত
  6. শীত বাড়বে কবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x