Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:১৭, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:১৭, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
‘এলএনজি আমদানিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার’
দেড় দশকে বিমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন : ড. তিতুমীর
আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল : ড. তিতুমীর
উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা
পতিত সরকার দেশের অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে : ড. তিতুমীর

দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে : অর্থ উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:১৭, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:১৭, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা : জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন- প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ব্যাংক আমানতকারীদের মধ্যে আস্থা ফিরছে। এর প্রমাণ হলো-পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীরা নির্বিঘ্নে তাদের আমানত তুলতে পারছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা : জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। অর্থকণ্ঠ এ আলোচনার আয়োজন করে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই তাদের আমানত তুলতে পারছেন’।

বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার বা রেপো রেট বর্তমান ৯ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার প্রস্তাব দেন ড. তিতুমীর। তিনি বলেন, ঋণের ব্যয় কমাতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে নীতি সুদহার কমানো প্রয়োজন। এতে বিনিয়োগ উৎসাহিত হবে এবং ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম বাড়বে।

অর্থ উপদেষ্টা বলেন, নীতি সুদহার নির্ধারণ সরকারের দায়িত্ব নয়। বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এ হার নির্ধারণ করে। তবে ব্যক্তিগতভাবে তার কাছে বর্তমান ৯ দশমিক ৫ শতাংশ সুদহার অনেক বেশি মনে হয়। কিছু অর্থনীতিবিদ এ প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, তবে তার বিবেচনায় ৭ শতাংশ একটি যুক্তিসংগত হার।

অর্থ উপদেষ্টা পুনরর্থায়ন কর্মসূচির সুদের হারও ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেন। তিনি বলেন, ঋণের উচ্চ ব্যয় বিনিয়োগে নিরুৎসাহ তৈরি করে।

মূল্যস্ফীতির বিষয়টি স্বীকার করে উপদেষ্টা বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প মুদ্রানীতি গ্রহণের সুযোগ রয়েছে। উদাহরণ হিসেবে জাপানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটিতে নীতি সুদহার মূল্যস্ফীতির হারের চেয়ে কম।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার বর্তমানে ৯ দশমিক ৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি তারল্য সহায়তা দেয়। নীতি সুদহারের পরিবর্তন ঋণের খরচের ওপর প্রভাব ফেলে।

ড. তিতুমীর বলেন, আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা উৎপাদনশীল বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে।

আগের আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপির পরিসংখ্যান অতিরঞ্জিত করা হয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, অর্থনৈতিক নীতি প্রণয়ন, বিনিয়োগ ও সামগ্রিক ব্যবস্থাপনার জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য।

অর্থ উপদেষ্টা আরও বলেন, আগের সরকারের সময়ে বাংলাদেশের বৈদেশিক ঋণ ৩২৩ শতাংশ বেড়েছে। ব্যাংক খাতের মূলধন সংক্রান্ত চাহিদা পূরণে জিডিপির ১১ শতাংশের সমপরিমাণ অর্থ পুনঃমূলধনীকরণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় দেশের জিডিপির আকার প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার বলে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, ব্যাংক খাতের দুর্বলতা দূর করতে দায়িত্বশীল ঋণ বিতরণ, আর্থিক শৃঙ্খলা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর সংস্কার ছাড়া ব্যাংক খাতে দীর্ঘমেয়াদি আস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (ইনম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি। অর্থকণ্ঠের উপদেষ্টা সম্পাদক নাহিদুল খান আলোচনা সঞ্চালনা করেন।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান নৈতিক ব্যাংকিং, জবাবদিহি এবং করপোরেট সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যাংক খাতের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় অংশগ্রহণকারীরা ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার তদারকি জোরদার, দায়িত্বশীল ঋণ বিতরণ, স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, পুরো ব্যাংকিং ব্যবস্থায় ধারাবাহিক নীতিসহায়তা, কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আর্থিক খাত

সংশ্লিষ্ট সংবাদ: অর্থ উপদেষ্টা

৩ ঘন্টা আগে
‘এলএনজি আমদানিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার’
২১ অক্টোবর ২০২৬
উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা
১৫ এপ্রিল ২০২৬
‘অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমইর উন্নয়নের বিকল্প নেই’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
  2. ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
  3. সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
  4. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
  6. মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x