Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ভজন দাস, নেত্রকোনা
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
০৮:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:১২, ২৯ নভেম্বর ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
০৮:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:১২, ২৯ নভেম্বর ২০২৬
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
০৮:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:১২, ২৯ নভেম্বর ২০২৬
আরও খবর
সৌদিতে হুথি হামলার নিন্দা, নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার পাকিস্তান-তুরস্কের
সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ অটোরিকশা জব্দ ও জরিমানা
সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
টুঙ্গিপাড়া থানায় হামলা-অস্ত্র লুটের মামলায় আসামি ৮ হাজার
পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন

ভজন দাস, নেত্রকোনা
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
০৮:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:১২, ২৯ নভেম্বর ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
০৮:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:১২, ২৯ নভেম্বর ২০২৬
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
০৮:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:১২, ২৯ নভেম্বর ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাকে কেন্দ্র করে রাতভর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা একত্র হয়ে প্রথমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খান জুয়েলের বাড়িসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতাকর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন। তারা বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, সরিশতলা ও পুটিকা বাজার এলাকায় যান। পুটিকা বাজারে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। 

পরে স্থানীয় লোকজন আবু বকর রানাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা একত্র হয়ে রাত ১০টার দিকে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। আমজাদ হোসেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের বাবা।

রাত পৌনে ১২টার দিকে একই ইউনিয়নের বাদে পুটিকা গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্বধলা উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খানের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরবর্তী সময়ে আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই গ্রামে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়িতেও আগুন দেওয়া হয়। এ ছাড়া আগিয়া গ্রামে ময়মনসিংহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক চিকিৎসক অয়াহিদুর রহমান ছোটনের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালানোর সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন। 

এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে অবগত হলেও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা তার জানা নেই। দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

নেত্রকোনা আওয়ামী লীগ হামলা ভাঙচুর আগুন

সংশ্লিষ্ট সংবাদ: নেত্রকোনা

২৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড
১৯ নভেম্বর ২০২৬
বিয়ের আসরে বরের মিষ্টিতে বিষের সন্দেহ, বন্ধ বিয়ে
১৮ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় রেলস্টেশনে আগুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
  3. ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর তাগিদ
  4. যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন
  5. পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত
  6. শীত বাড়বে কবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x