Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০২, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০২, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
পোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড : মাহদী আমিন
দেড় দশকে বিমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন : ড. তিতুমীর
পোশাক খাতের মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
ডিএফসির মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে : মাহ্দী আমিন
আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল : ড. তিতুমীর

ঐকমত্যের ভিত্তিতে মজুরি কাঠামো নির্ধারণ হয়েছে : মাহদী আমিন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০২, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০২, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে তৈরি পোশাক শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণ-২০২৬ সংক্রান্ত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি : বাসস

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিক ও মালিকদের ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন ও স্বতন্ত্র নিম্নতম মজুরি বোর্ড তৈরি পোশাক শিল্পের জন্য একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করেছে। তিনি বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বিবেচনায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে তৈরি পোশাক শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণ-২০২৬ সংক্রান্ত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগে সাধারণত পাঁচ বছর পরপর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হতো। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক চ্যালেঞ্জ ও শিল্প খাতে জ্বালানি সংকট সত্ত্বেও, বর্তমান সরকার মাত্র তিন বছরের ব্যবধানে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে।

নতুন মজুরি কাঠামোর তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, গত তিন বছরের ব্যবধানে পোশাক শ্রমিকদের চারটি গ্রেডে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। অর্থের হিসাবে গ্রেডভেদে মজুরি বেড়েছে চার হাজার ৫০০ থেকে ছয় হাজার ৪৬৫ টাকা।

প্রথম গ্রেডে ১৫ হাজার ৩৫ টাকা থেকে ৪৩ শতাংশ বেড়ে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১১ শতাংশ বেড়ে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মালিক প্রতিনিধিদের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, নির্ধারিত মজুরির সঙ্গে বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা বা তারও বেশি আয় করতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রমঘন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারসহ সাতটি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব হাসপাতালের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।

পোশাক শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নারী শ্রমিকদের নিজেদের নামে ও পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে এ কার্ড প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি আরও বেশি শ্রমিকের কাছে ভর্তুকি মূল্যে চাল পৌঁছে দিতে শ্রমঘন এলাকায় ওএমএস কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মজুরি বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া ও যাতায়াত ব্যয় বৃদ্ধি রোধেও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, হঠাৎ বাসাভাড়া বৃদ্ধির প্রবণতা বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে বাসা মালিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। যানবাহনের ভাড়া বৃদ্ধি রোধেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

এছাড়া শ্রমিকদের আবাসন সংকট নিরসনে শ্রমঘন এলাকায় বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

শ্রমিকদের সন্তানদের শিক্ষা ব্যয় কমাতে শ্রমঘন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা, ব্যাগ ও মিড-ডে মিল দেওয়া হচ্ছে। পাশাপাশি পুনঃভর্তির খরচ বন্ধ করা হয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন।

শিল্পের জ্বালানি সংকট মোকাবিলায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের কাজ চলছে এবং জ্বালানি তেলের উৎসে বৈচিত্র্য আনা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

শিল্প ও শ্রমিককে একে অপরের পরিপূরক উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিল্পের সম্প্রসারণ হলে কর্মসংস্থান বাড়বে এবং মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। শ্রমিক, মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নিতে হবে।

স্বাধীন ও নিরপেক্ষভাবে মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে মাহদী আমিন শান্তিপূর্ণ পরিবেশে কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, বোর্ডের সদস্য এবং বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মাহদী আমিন মজুরি কাঠামো প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সংশ্লিষ্ট সংবাদ: মাহদী আমিন

০৪ নভেম্বর ২০২৬
নিরপেক্ষভাবে ন্যায্য মজুরি নির্ধারণ করা হবে : মাহদী আমিন
০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার চেষ্টা সফল হবে না’
১০ অক্টোবর ২০২৬
‘সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেশভূষা পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না, গুলশান থেকে গ্রেপ্তার সাঈদ
  2. বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকা জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস
  3. শুক্রবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  5. পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
  6. ফ্যামিলি কার্ডে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার, স্বচ্ছতা নিশ্চিতের সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x