Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
আরও খবর
আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল : ড. তিতুমীর
আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনীতে প্রতিরক্ষা উপদেষ্টা
‘হাসিনা বেঁচে থাকা পর্যন্ত সরকারকে শান্তিতে থাকতে দেবেন না’
পুলিশের আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : মাহদী আমিন

দেড় দশকে বিমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন : ড. তিতুমীর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ফাইল ছবি

গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও বিমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দেশের বিমা খাতে মোট বিমা দাবির প্রায় ৭৩ শতাংশ এখনও পরিশোধ করা হয়নি। এ খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির সদস্যদের গ্রুপ বিমা চুক্তি নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. তিতুমীর।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বিমা খাতের সংকট তুলনামূলকভাবে কম আলোচনায় আসে। অথচ এ খাতেও গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে।

গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংক ও বিমা খাতে যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, তার প্রভাব এখন সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বিমা খাতের পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশে জীবন ও সাধারণ বিমা মিলিয়ে ৭২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৬০টি প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে লাইসেন্স দেওয়া হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট বিমা দাবির পরিমাণ ১০ হাজার ৬১১ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৭৭৯ কোটি টাকা এখনও পরিশোধ করা হয়নি। অর্থাৎ, মোট দাবির প্রায় ৭৩ শতাংশই অনিষ্পন্ন রয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, সাধারণ বিমা খাতের পরিস্থিতি আরও উদ্বেগজনক। এ খাতে বিমা দাবি পরিশোধের হার মাত্র ১১ দশমিক ৩ শতাংশ। এসব পরিসংখ্যান বিমা খাতের ব্যবস্থাপনা, লাইসেন্স প্রদান এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে।

সাংবাদিকদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, শুধু ‘বিমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি’—এ ধরনের শিরোনাম করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কেন এত বিপুল পরিমাণ দাবি অনিষ্পন্ন রয়েছে, এজন্য কারা দায়ী এবং কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব বিষয়ও অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো তথ্য-প্রমাণের ভিত্তিতে জনগণের সামনে আনতে হবে।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিমা খাত বা অর্থনীতির এই চিত্র শুধু কোনো একটি সরকারের বিষয় নয়; এটি রাষ্ট্র ও জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত। জনগণের অর্থ কোথায় যাচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের করের টাকা দিয়ে আর্থিক খাতের দুর্বল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার বিষয়েও প্রশ্ন তোলা প্রয়োজন।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে ড. তিতুমীর বলেন, গত দেড় দশকে দেশের অর্থনীতিকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার প্রভাব দীর্ঘদিন বহন করতে হবে। বৈদেশিক ঋণের ক্ষেত্রেও ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় ওই সময়ে ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ব্যাংক, বিমা এবং অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। আর্থিক খাতের সংকট মোকাবিলায় জনগণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। কোনো একটি রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থে এসব তথ্য জনগণের সামনে প্রকাশ করা জরুরি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মিলিত উদ্যোগের প্রশংসা করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সংগঠনের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার যে প্রত্যাশা রয়েছে, ডিআরইউ তা ধরে রেখেছে। বিভাজনের ঊর্ধ্বে থেকে সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রশংসনীয়। একইভাবে দেশের আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও পেশাগত পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের গ্রুপ বিমা সুবিধা অব্যাহত রাখতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে পূর্বের সম্পাদিত চুক্তি এক বছরের জন্য নবায়ন করা হয়। এতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

চুক্তির আওতায় ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউর প্রায় দুই হাজার সদস্য গ্রুপ বিমার সুবিধা পাবেন। চুক্তি অনুযায়ী, কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে তিন লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তিন লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানির ক্ষেত্রে এক লাখ টাকা এবং গুরুতর অসুস্থতাজনিত অস্ত্রোপচারের ক্ষেত্রে ৭০ হাজার টাকা বিমা সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠানে পূর্ববর্তী গ্রুপ বিমা চুক্তির আওতায় ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবি হিসেবে তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বিমা দাবির বিপরীতে ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

০৫ নভেম্বর ২০২৬
আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনীতে প্রতিরক্ষা উপদেষ্টা
০১ নভেম্বর ২০২৬
পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : মাহদী আমিন
২৭ অক্টোবর ২০২৬
তৃণমূল নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিতই সরকারের অগ্রাধিকার : মাহদী আমিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’, টানা ৫ দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
  3. তারা কোনো রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী : প্রধানমন্ত্রী
  4. রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান
  5. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. চট্টগ্রাম পুলিশ লাইনসের চুরি হওয়া পিকআপ ভ্যান মিলল কর্ণফুলীতে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x