Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৭, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৭, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
পোশাক শ্রমিকদের বাসাভাড়া না বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের
দেড় দশকে বিমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন : ড. তিতুমীর
মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান
ডিএফসির মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে : মাহ্দী আমিন
সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, অর্ধশতাধিক কারখানা বন্ধ

পোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড : মাহদী আমিন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৭, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৭, ২২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : বাসস

মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।

আজ রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

গার্মেন্টস সেক্টরের চলমান পরিস্থিতি তুলে ধরে মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো ও অর্থনীতিকে মেরামতের কাজ শুরু করেছে। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশসহ প্রায় সব দেশেই জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে।

মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে দেশে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে, অর্থাৎ প্রতি পাঁচ বছর পরপর গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি করা হতো। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যে, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা রেখে উপদেষ্টা বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন এবং এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

তৈরি পোশাক খাতকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে মাহদী আমিন বলেন, শ্রমিকদের ত্যাগ, ঘাম ও শ্রমের ফসল ‘মেড ইন বাংলাদেশ’ আজ সারাবিশ্বে দেশের প্রতিনিধিত্ব করছে। সরকার চায় দেশে আরও বেশি কলকারখানা গড়ে উঠুক এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হোক।

শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে উল্লেখ করে উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার এমন একটি স্বনির্ভর ও অগ্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের কাছে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষা একটি ন্যায্য, সমতাভিত্তিক এবং সমৃদ্ধ সমাজ গঠনের রূপকল্প কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানান মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ প্রত্যেক শ্রমিকের মৌলিক চাহিদা ও অধিকার। এই অধিকার সুরক্ষিত করা সরকার, মালিকপক্ষ এবং বৃহত্তর সমাজের একটি সম্মিলিত দায়িত্ব। সরকারের দায়িত্ব কেবল অধিক কর্মসংস্থান সৃষ্টি করা নয়, বরং শ্রমিকরা যেন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।

সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা ও গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ বাংলাদেশের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক হবে। কেবল আইন ও নীতিমালা প্রণয়ন নয়, বরং মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবসম্মত ও টেকসই প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

একই সঙ্গে জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সরকারের কর্মপরিকল্পনার অন্যতম প্রধান অগ্রাধিকারমূলক ক্ষেত্র বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বর্তমান সরকারের শ্রমবান্ধব অঙ্গীকারের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের গুরুত্ব অনুধাবন করে আজকের তৈরি পোশাক শিল্পের মূল ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রম আইন ও শ্রমিকদের কল্যাণকে এগিয়ে নেন। ২০০৬ সালে বিএনপি সরকারের আমলেই শ্রম আইন প্রণয়ন এবং ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে তিনি স্মরণ করেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই গৌরবোজ্জ্বল উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে উপদেষ্টা মাহদী আমিন বলেন, শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক সুরক্ষার ওপর সরকারের নতুন করে গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ। এটি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার মানোন্নয়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ।

নীতিমালা বাস্তবায়নের কর্মপদ্ধতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কেবল বৃহৎ প্রতিষ্ঠানই নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ও পরিচালন সক্ষমতা বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রতিরোধ, সচেতনতা, প্রশিক্ষণ এবং নিরবচ্ছিন্ন উন্নয়নের ওপর জোর দিতে হবে। কর্মপরিবেশের নিরাপত্তাকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে আরও বাস্তবায়নযোগ্য, সাশ্রয়ী এবং প্রকৃত অর্থে টেকসই করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিল্পের প্রবৃদ্ধি, ব্যবসার স্থায়িত্ব এবং শ্রমিকের কল্যাণকে হাতে হাত রেখে এগিয়ে নিতে হবে।

বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন শ্রম নীতিমালায় আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে সহায়তার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশগুলোর নিরবচ্ছিন্ন সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

মাহদী আমিন বলেন, দেশের নিজস্ব স্থানীয়, শিল্প ও অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়কে স্বাগত জানিয়ে আমরা এই মানকে আরও উন্নত করতে চাই।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম খানসহ অন্যান্যরা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন পোশাক শ্রমিক মজুরি

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৯ নভেম্বর ২০২৬
দেড় দশকে বিমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন : ড. তিতুমীর
০৫ নভেম্বর ২০২৬
আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনীতে প্রতিরক্ষা উপদেষ্টা
০১ নভেম্বর ২০২৬
পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : মাহদী আমিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাদিক কায়েমের বাড়িতে হামলায় জামায়াত আমিরের নিন্দা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
  4. বৃষ্টি কবে কমবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  6. ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x