Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২২, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২২, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে : অর্থ উপদেষ্টা
দেড় দশকে বিমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন : ড. তিতুমীর
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চাওয়া রিট খারিজ
আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল : ড. তিতুমীর
ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র

‘এলএনজি আমদানিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২২, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:২২, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি : বাসস

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। ফলে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। এতে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

শনিবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে বাংলাদেশে সরাসরি এর প্রভাব পড়ে। জ্বালানি আমদানিতে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, রিজার্ভের ওপর চাপ বাড়ে। একই সঙ্গে বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে পণ্য ও সেবার দাম তথা মূল্যস্ফীতির ওপর।

অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকার একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানি নির্ভর জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে দুই লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের উদ্যোগ তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশে ডিজেলের মজুত ছিল ১৭ দিনের। বর্তমানে তা বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো জ্বালানি মজুত গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে চার হাজার থেকে পাঁচ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা জোরদারের ওপরও গুরুত্ব দেন সরকারের এই উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়িতে দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তবে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য সচিব হাসান মেহেদী। তিনি বলেন, এলএনজি আমদানিতে যে অর্থ ব্যয় হচ্ছে, তা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা হলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানো সম্ভব।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে একটি সমন্বিত জাতীয় জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। একই সঙ্গে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সৌর প্যানেল ও সংশ্লিষ্ট সরঞ্জামের কার্যকাল শেষ হলে সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে হবে, সে বিষয়েও কোনো পরিকল্পনা না থাকার কথা উল্লেখ করেন তিনি।

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ মো. আশানুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে আমদানি নির্ভরতা, ভর্তুকি এবং আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার ঝুঁকি কমবে। তিনি বলেন, ব্যাংকগুলো মূলত স্বল্পমেয়াদি আমানতের ওপর নির্ভরশীল। ফলে ৮ থেকে ১২ বছর মেয়াদি বিনিয়োগ প্রয়োজন এমন প্রকল্পে অর্থায়ন করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের প্রকল্পে অর্থায়ন সহজ করতে গ্রিন বন্ড ও সুকুক ব্যবহারের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সরকারের ঘোষণা ও বাস্তব নীতিমালার মধ্যে অসংগতি রয়েছে অভিযোগ করে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, এতে বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।

সম্মেলনে নীতিনির্ধারক, জ্বালানি খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা দেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং টেকসই জ্বালানি উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এলএনজি আমদানি মধ্যপ্রাচ্য সংকট ভর্তুকি বাতিল

সংশ্লিষ্ট সংবাদ: অর্থ উপদেষ্টা

২৮ নভেম্বর ২০২৬
দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে : অর্থ উপদেষ্টা
২১ অক্টোবর ২০২৬
উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা
১৫ এপ্রিল ২০২৬
‘অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমইর উন্নয়নের বিকল্প নেই’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা, যেভাবে বেঁচে ফিরলেন পাবনার শিমুল
  2. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিরাজগঞ্জের যেসব এলাকায়
  3. ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
  4. ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস
  5. ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
  6. নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x