ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ২৩০২ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ৩০২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১০৯টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০০টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৮০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৪টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩৯টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩১৭ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৯৫টি গাড়ি ডাম্পিং ও ১৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)