নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা টিংকু গ্রেপ্তার
আনোয়ার পারভেজ টিংকু। ফাইল ছবি
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগ।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল। অভিযানকালে নিজ বাসা থেকে আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক