Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:৩০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৩, ০৮ নভেম্বর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:৩০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৩, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
রাতে মায়ের ওষুধ আনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ
কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাসভবনে আগুন
বিনামূল্যে চক্ষু সেবা পেলেন নওগাঁর পাঁচ শতাধিক মানুষ
নওগাঁয় চালকলের গুদাম থেকে ৭৩৪ বস্তা চাল জব্দ, মামলার নির্দেশ
নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বদলগাছীর সব সমবায় সমিতি ঢেলে সাজাতে নির্দেশ এমপির

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:৩০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৩, ০৮ নভেম্বর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:৩০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৩, ০৮ নভেম্বর ২০২৬
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। ছবি : এনটিভি অনলাইন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ -এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর বদলগাছীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সমবায় সমিতির প্রতিনিধিদের মধ্যে পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে রোববার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, বদলগাছীতে অনেক সমবায় সমিতি রয়েছে। তবে প্রতিবছরই কিছু ভুঁইফোড় সমবায় সমিতি সাধারণ মানুষের টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনকে আগামী তিন মাসের মধ্যে উপজেলার সব সমবায় সমিতির কার্যক্রম যাচাই-বাছাই করতে হবে। যেসব সমিতির বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ঢেলে সাজাতে হবে। 

ফজলে হুদা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে মানুষের পারস্পরিক সহযোগিতা ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সমিতির আয়-ব্যয়ের হিসাবসহ সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

আলোচনা সভা শেষে উপজেলার প্রতিটি সমবায় সমিতির প্রতিনিধির হাতে একটি করে পেয়ারা গাছের চারা তুলে দেন সংসদ সদস্য মো. ফজলে হুদা। সমবায় কার্যক্রমের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমপি জাতীয় সমবায় দিবস নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: এমপি

২৭ আগস্ট ২০২৬
বিরোধীদলের এমপিদের সভা অনুষ্ঠিত
২৪ জুলাই ২০২৬
জুমার নামাজে জামায়াত এমপির ইমামতির চেষ্টা, বিএনপি-জামায়াত-এনসিপি কর্মীদের হাতাহাতি
সর্বাধিক পঠিত
  1. আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
  2. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  3. কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি
  4. ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আগামীকাল
  6. পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x