Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:২৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৭, ১৬ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:২৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৭, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রেমের টানে বরিশালে ভারতীয় তরুণ
নওগাঁয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর
যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
‘কৃষকের প্রয়োজন অনুযায়ী সার বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে’
৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছবেদুল ইসলাম গ্রেপ্তার

নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:২৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৭, ১৬ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:২৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৭, ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকার গৃহবধূ কানিজ ফাতিমা। ছবি : এনটিভি

পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আশিক হাসানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকার আশিক হাসানের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক চাকরি পেয়ে কর্মস্থল চট্টগ্রামে চলে যান। কিন্তু আশিকের পরিবারের যৌতুকের দাবিতে কানিজ ফাতিমার ওপর চলতে থাকে মানসিক ও শারীরিক চাপ।

স্বজনদের অভিযোগ, চট্টগ্রামে যাওয়ার পর থেকেই স্ত্রী কানিজ ফাতিমার প্রতি চরম অবহেলা ও অনাগ্রহ দেখাতে শুরু করেন আশিক হাসান। স্বামীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে কানিজ জানতে পারেন, ফরিদপুর জেলার এক নারীকে ‘ধর্মবোন’ পরিচয় দিয়ে তার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তিনি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে ওই নারীর সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি দেখতে পান কানিজ। স্বামীর এই প্রতারণার বিষয়ে প্রশ্ন তুললেই তার ওপর নেমে আসত অমানুষিক শারীরিক নির্যাতন।

স্বজনদের আরও অভিযোগ, চলতি সপ্তাহে ছুটি কাটাতে বাড়িতে আসেন আশিক হাসান। আজ সোমবার সন্ধ্যার পর  সেই পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিক হাসান ও তার পরিবারের সদস্যরা কানিজ ফাতিমাকে বেধড়ক মারধর করেন।

স্বজনদের দাবি, নির্মম নির্যাতনে কানিজ ফাতিমার মৃত্যু নিশ্চিত হওয়ার পরই তাদের পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে স্বজনরা দ্রুত এসে কানিজ ফাতিমার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কানিজ ফাতিমার  এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেয়ের শোকে পাথর হয়ে গেছেন প্রবাসী বাবা আবুল কালাম ও তার স্বজনরা। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, কানিজ ফাতিমাকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার মরদেহ ময়নাতদন্ত করা হবে। নিহতের পরিবার ও  স্বজনরা অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গৃহবধূ পিটিয়ে হত্যা অভিযোগ নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: গৃহবধূ

২২ নভেম্বর ২০২৬
গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৫ মে ২০২৬
গাইবান্ধায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
২২ জানুয়ারি ২০২৫
একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x