Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২৩:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২০, ১১ অক্টোবর ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২৩:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২০, ১১ অক্টোবর ২০২৬
আরও খবর
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৩০, নতুন আক্রান্ত ৯৪৯
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু-হামে দুই শিশুসহ চারজনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে সাবেক বিএনপিনেতার মৃত্যু

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২৩:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২০, ১১ অক্টোবর ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২৩:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২০, ১১ অক্টোবর ২০২৬
জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপির সাবেক নেতা লিয়াকত আলীর (ইনসেটে) মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি

জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে বিএনপির এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার ‘ভাই ভাই ব্রিকস’ নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার বাসিন্দা। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বর্তমান কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মামা নজরুল ইসলামের মালিকানাধীন ওই ইটভাটায় রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজারের দায়িত্ব পালন করে আসছিলেন লিয়াকত আলী। আজ বিকেলে ইট তৈরির কাজ চলাকালে অসাবধানতাবশত তিনি চলন্ত মোল্ডিং মেশিনের গাড়ির চাকায় পিষ্ট হন।

এতে গুরুতর আহত হলে ইটভাটার অন্য শ্রমিকরা লিয়াকত আলীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই লিয়াকত আলীর মৃত্যু হয়েছে।

এদিকে লিয়াকত আলীর মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত লিয়াকত আলীর ভাতিজা খাদেমুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লিয়াকত আলীর মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যু বিএনপিনেতা জামালপুর

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যু

৩ ঘন্টা আগে
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু-হামে দুই শিশুসহ চারজনের মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১২ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষকের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
  2. ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
  3. সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
  4. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
  6. মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x