Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জয়নাল আবেদীন, রাঙামাটি (কাউখালী-নানিয়ারচর)
২১:৪৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৯, ১১ অক্টোবর ২০২৬
জয়নাল আবেদীন, রাঙামাটি (কাউখালী-নানিয়ারচর)
২১:৪৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৯, ১১ অক্টোবর ২০২৬
আরও খবর
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, সব হাইস্কুল বন্ধ ঘোষণা
পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য : পার্বত্যমন্ত্রী সাচিং প্রু
সাজেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান, আটক ৬
পানির স্তর স্বাভাবিক থাকায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ
রাঙ্গামাটিতে পানিতে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা

সাজেক ভ্যালি পর্যটকদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা

জয়নাল আবেদীন, রাঙামাটি (কাউখালী-নানিয়ারচর)
২১:৪৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৯, ১১ অক্টোবর ২০২৬
জয়নাল আবেদীন, রাঙামাটি (কাউখালী-নানিয়ারচর)
২১:৪৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৯, ১১ অক্টোবর ২০২৬
সাজেক ভ্যালি। ফাইল ছবি

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে পর্যটক প্রবেশ ও পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

একই সাথে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, প্রশাসনের আশ্বাসে রাঙামাটির সাজেক সড়কে ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আগামী ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছে আন্দোলনকারীরা।

রোববার (১১ অক্টোবর) বিকেলে এ সিদ্ধান্ত ঘোষণার পর খাগড়াছড়ি-সাজেক সড়কের গঙ্গারাম মুখ এলাকায় আটকে পড়া পর্যটক ও যানবাহনসমূহ গন্তব্যে রওনা হতে শুরু করেছে।

এর আগে অবরোধের কারণে সড়কের উভয় পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে নারী ও শিশুসহ শত শত পর্যটক চরম ভোগান্তিতে পড়েন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পর্যটকদের নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। তারা মূলত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে এ আন্দোলনের সূচনা করে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’র প্রতিনিধি বাবু ধন চাকমা বলেন, প্রশাসনের কাছে তাদের সুনির্দিষ্ট তিনটি দাবি তুলে ধরা হয়েছে। এগুলো হলো- আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক এলাকা থেকে জেএসএস-কে সরিয়ে নিতে হবে, জেএসএস যেন ভবিষ্যতে কাউকেই প্রাণনাশের হুমকি দিতে না পারে সেটির নিশ্চয়তা দিতে হবে এবং প্রশাসন কর্তৃক সাধারণ ও নিরীহ জনগণের ঘরে ঘরে তল্লাশি বা হয়রানি বন্ধ করতে হবে।

বাবু ধন চাকমা আরও বলেন, ‘প্রশাসনের আশ্বাসে আমরা ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে অবরোধ স্থগিত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়া হলে আর সড়ক অবরোধ করা হবে না। তবে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আন্দোলনকারীদের সঙ্গে সফল আলোচনার পর তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আটকে পড়া পর্যটকেরা নিরাপদে যাত্রা শুরু করেছেন।

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা

অনিবার্য কারণবশত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ অক্টোবর ২০২৬ তারিখ রোজ রোববার সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে পর্যটক প্রবেশ ও পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

একই সাথে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

রাঙামাটি সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সংশ্লিষ্ট সংবাদ: রাঙামাটি

১৯ সেপ্টেম্বর ২০২৬
সাজেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান, আটক ৬
০৭ সেপ্টেম্বর ২০২৬
পানির স্তর স্বাভাবিক থাকায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ
২৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটিতে পানিতে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা
  2. ৬ বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা গণনা ও নিলাম প্রক্রিয়া শুরু
  3. সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
  4. ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
  5. লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
  6. বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x