Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২১, ৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২১, ৩১ অক্টোবর ২০২৬
আরও খবর
বান্দরবানের কোন পাহাড়ে লুকিয়ে আছে এই স্বর্গীয় সৌন্দর্য?
রুমার দুর্গম পাহাড়ে যাতায়াত সহজ করতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’
আধিপত্য বিস্তারে সাজেকে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি
রাঙামাটি-খাগড়াছড়িতে আধাবেলার অবরোধ চলছে, সতর্ক আইনশৃঙ্খলাবাহিনী
সাজেকে গোলাগুলি, ২৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

পাহাড়ের ভাঁজে সোনালি ধান, ফসল ঘরে তুলতে ব্যস্ত জুমিয়ারা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২১, ৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২১, ৩১ অক্টোবর ২০২৬

সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে শোভা পাচ্ছে সোনালি পাকা ধান। ধানের পাশাপাশি জুমে ফলেছে নানা ধরনের সাথি ফসল। পাকা ধান কেটে ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন পাহাড়ের জুমিয়ারা।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের প্রাচীন পেশাগুলোর একটি জুম চাষ। যুগ যুগ ধরে পাহাড়ের ঢালে সনাতন পদ্ধতিতে এ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। বিভিন্ন নৃ-গোষ্ঠীর ভাষায় জুম চাষের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। চাকমা ও তঞ্চঙ্গ্যারা একে ‘জুম’, ত্রিপুরারা ‘হুঁ’, মারমারা ‘ইয়া’, পাংখোয়া ও লুসাইরা ‘ইকপ্রা’, খেয়াংরা ‘লউ’ এবং খুমিরা ‘ল’ বলে থাকেন।

রাঙামাটির আসাম বস্তি-কাপ্তাই-মোরঘোনা সড়কের পাশের জুমচাষি ননা চাকমা বলেন, প্রথমে পাহাড়ের ঢালে চাষের উপযোগী জমি নির্বাচন করা হয়। এরপর জঙ্গল পরিষ্কার করে এক মাসের বেশি সময় রোদে শুকানো হয়। পরে আগুনে পুড়িয়ে চৈত্রের শেষ থেকে বৈশাখের শুরুতে ধানসহ বিভিন্ন ফসলের বীজ বপন করা হয়।

রাঙামাটির বরাদম এলাকার জুমচাষি আনন্দ চাকমা বলেন, জুমে ধানের পাশাপাশি কলা, ভুট্টা, মারফা, মরিচ, ঢ্যাঁড়স, কাঁকরোল, আদা, মিষ্টিকুমড়া, তুলা ও তিলসহ বিভিন্ন ফসল চাষ করা হয়। পাহাড়ে হরিণ বিনি, কালা কবরক, লঙ লঙ, মেলে, কামারাঙ, তোর্গী, কবরক, লেঙদাচিকন, গেলঙ ও লোবাবিনিসহ বিভিন্ন জাতের জুম ধানের চাষ হয়।

তিনি বলেন, আষাঢ়-শ্রাবণ মাসে জুমের ধান পাকতে শুরু করে। ভাদ্র-আশ্বিন মাসে তা ঘরে তোলা হয়। এ বছর পোকামাকড়ের উপদ্রব কম থাকায় জুমের ফলন ভালো হয়েছে।

রাঙামাটির কাপ্তাইসহ জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ের পর পাহাড়ে এখন দেখা মিলছে জুমের সোনালি ফসলের।

রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, চলতি বছর জেলায় ৫ হাজার হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। এতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১২ হাজার মেট্রিক টন এবং অন্যান্য সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ২৫ হাজার মেট্রিক টন। তিনি বলেন, একই জমিতে ঘন ঘন জুম চাষ করলে সামগ্রিক ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কৃষি বিভাগের পরামর্শ মেনে জুম চাষ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

রাঙামাটি জুম চাষ পাহাড়

সংশ্লিষ্ট সংবাদ: রাঙামাটি

২৪ অক্টোবর ২০২৬
রাঙামাটি-খাগড়াছড়িতে আধাবেলার অবরোধ চলছে, সতর্ক আইনশৃঙ্খলাবাহিনী
১৩ অক্টোবর ২০২৬
কাপ্তাই সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত ৬ কোটি ৩৭ লাখ ইউনিট
১১ অক্টোবর ২০২৬
সাজেক ভ্যালি পর্যটকদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোববার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা
  3. খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী
  4. বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী
  5. গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  6. সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর শঙ্কা : আঘাত হানতে পারে কখন কোথায়?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x