Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২০:৫৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:০০, ০৭ অক্টোবর ২০২৬
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২০:৫৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:০০, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, মানবিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র : চসিক প্রশাসক
চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু
ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্ন পূরণ হবে না : ধর্ম প্রতিমন্ত্রী
আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বিকিকিনি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে

সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২০:৫৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:০০, ০৭ অক্টোবর ২০২৬
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২০:৫৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:০০, ০৭ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যানবাহন। ছবি : এনটিভি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাধীন পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নম্বরবিহীন সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থানাধীন নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। দুজনই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় প্রণয় কর্মকার (২১) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হন। উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে কক্সবাজারমুখী স্বাধীন পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। টনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এসময় মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থার জন্য রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সড়ক দুর্ঘটনা নিহত বাস-সিএনজি সংঘর্ষ চট্টগ্রাম

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

২৯ অক্টোবর ২০২৬
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসীসহ নিহত ২
২২ অক্টোবর ২০২৬
নিরাপদ সড়ক দিবস : সাড়ে ৬ বছরে প্রাণ গেছে ৮ হাজার শিশুর
১৭ অক্টোবর ২০২৬
ধানবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়ি বহরে দুর্ঘটনায় নিহত ১
  2. সচেতনতা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
  3. জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, খতিব আটক
  4. এবার নিজে নিজেই স্কুলে যাবে আরহাদ
  5. বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
  6. কেশবপুরে গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রল বোমা সদৃশ বস্তু জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x