Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০১, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০১, ১৩ নভেম্বর ২০২৬
আরও খবর
মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, মানবিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র : চসিক প্রশাসক
চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু
ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্ন পূরণ হবে না : ধর্ম প্রতিমন্ত্রী
১৪ মাসের শিশু দুই লাখে বিক্রি, গাছে ঝুলছে বাবার লাশ

আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বিকিকিনি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০১, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০১, ১৩ নভেম্বর ২০২৬
 ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

প্রকৃতির রূপ বদলে দুয়ারে কড়া নাড়ছে শীত। বন্দরনগরী চট্টগ্রামে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। তাতেই গরম হয়ে উঠেছে শীতবস্ত্রের বাজার।

শীত সামনে রেখে চট্টগ্রামে পুরাতন কাপড় আমদানির গুদাম গুলো ইতোমধ্যে ভরপুর হয়ে উঠেছে। ফলে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জ, টেরিবাজার, জহুর হকার্স মার্কেট এবং মহল মার্কেটের পাইকারি পুরোনো কাপড়ের মোকাম।

ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্যমতে, পাইকারি ও খুচরা মিলিয়ে এবারে চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বিকিকিনি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

পাইকারি মোকামগুলোতে এখন ব্যাপক কর্মচাঞ্চল্য। এসব মোকাম থেকে দেশের বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীরা বেল বেল পুরোনো কাপড় নিয়ে যাচ্ছেন শীতের বাজার ধরার জন্য। একইভাবে ক্রেতাদের আনাগোনা বেড়েছে খুচরা ও ফুটপাতের দোকানগুলোতেও।

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আসা বিপুল চালানের প্রধান বিপণনকেন্দ্র খাতুনগঞ্জের আমীর মার্কেট, আছাদগঞ্জ ও মাঝিরঘাট, জহুর হকার্স মার্কেট, মহল মার্কেট, টেরিবাজার এলাকা।

এসব পাইকারি বিক্রেতার কাছ থেকে ঢাকার সদরঘাট, বাংলাবাজার ও বায়তুল মোকাররমসহ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের মতো উত্তরের তীব্র শীতপ্রবণ অঞ্চলে প্রতিদিন শত শত বেল কাপড় যায়। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সারা দেশের পাইকারদের উপস্থিতিতে চট্টগ্রামের এসব মোকাম এখন পুরোপুরি জমজমাট।

পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা যায়, ঋণপত্রের (এলসি) বিপরীতে চীন, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া থেকে জাহাজ বোঝাই করে কাপড় বন্দরে পৌঁছাচ্ছে। বন্দর থেকে সরাসরি খালাস করে এসব কাপড়ের বেল রাখা হচ্ছে বিভিন্ন গুদামে। তবে আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় হার বাড়ায় এবার আমদানিপণ্যের মূল্যে কিছুটা ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে পুরোনো কাপড়ের মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতির প্রভাব। বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতায় সমুদ্রপথে জাহাজ ভাড়া ও কনটেইনারের ফ্রেইট চার্জ বৃদ্ধি পাওয়ায় ওজনে ভারী ও বিশাল আয়তনের এ পণ্য আমদানিতে সরাসরি অতিরিক্ত খরচ হচ্ছে।

অপরদিকে, উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি ও অনলাইন রিসেল প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ায় সেখানকার অভ্যন্তরীণ বাজারেই সেকেন্ড-হ্যান্ড বা পুরোনো পোশাকের ব্যবহার বেড়েছে। ফলে রপ্তানির জন্য ভালোমানের বা ‘ক্রিম গ্রেড’ কাপড়ের সরবরাহ কমে গিয়ে দর বেড়েছে। এর সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও পূর্ব ইউরোপের প্রধান সর্টিং হাবগুলোতে শ্রম, প্যাকিং ও পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রক্রিয়াজাতকরণের খরচও বেড়েছে।

ফলে বাজারে চীনের বড় সরবরাহ থাকা সত্ত্বেও এশিয়া ও আফ্রিকার বিপুল আমদানির চাপের কারণে চাহিদাসম্পন্ন ভালো কাপড়ের দাম আন্তর্জাতিক পর্যায়ে বেড়েছে।

জহুর হকার্স মার্কেটের পাইকারি ব্যবসায়ী মো. ইউনুছ জানান, শীত ঝেঁকে বসবে নভেম্বরের শেষের দিকে। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু। দুই মাসের মধ্যে যা ব্যবসা হয় হবে।

দূর-দূরান্তের ক্রেতারা ইতোমধ্যে শীতের কাপড় নেয়া শুরু করেছেন। বিদেশি সেকেন্ড-হ্যান্ড কম্বল প্রতি বেল বিক্রি হচ্ছে ১২ হাজার থেকে ২৮ হাজার টাকায়। প্রতি বেলে ২৮ থেকে ৩০টি কম্বল থাকে। কম্বল প্রতি পিস ২০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গুণগত মান ও সাইজ ভেদে দামের তারতম্য হয়।

জ্যাকেট প্রতি বেল ১০ হাজার থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কম দামি জ্যাকেট প্রতি বেলে ১৫০ থেকে ২০০ পিস থাকে। ৩০ হাজার টাকা দামের বেলে ৮০ থেকে ১০০টি থাকে। যার মধ্যে এডিডাস বা পুমার মতো নামিদামি ব্র্যান্ডের ফ্রেশ জ্যাকেটও অনায়াসে মিলে যায়।

মো. ইউনূস জানান, প্রতি বেল সোয়েটার ৭ হাজার টাকা থেকে শুরু। সোয়েটারে প্রতি বেলে ২০০টি থাকে। এক বেলে ৮০ থেকে ১০০ কেজি কাপড় থাকে।

আমদানিকারক জসিম উদ্দিন জানান, পুরুষের চীনা সোয়েটার প্রতি বেল ৭ হাজার ও ফুলহাতা মিক্সড গেঞ্জি সাড়ে ৬ হাজারে বিক্রি হচ্ছে। থাইল্যান্ডের লেডিস সোয়েটার ৮ হাজার এবং ১০০ কেজির লেডিস জিন্স ও গ্যাবার্ডিন প্যান্টের বেল ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীরা সারা বছরই যুক্ত থাকেন ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসার সাথে। তবে শীতকাল এলেই এখানকার আমীর মার্কেটের ৫০ থেকে ৬০টি দোকানের ব্যবসায়ীরা আমদানি করেন পুরনো শীতের কাপড়।

খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. মহিউদ্দিন জানান, আমদানি এসব কাপড়ের প্রধান ক্রেতা মূলত দেশের নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ। সাধারণ মানুষের কাছে এটি সাশ্রয়ী মূল্যে শীত নিবারণের বড় অবলম্বন হলেও বেলগুলোতে আন্তর্জাতিক ব্র্যান্ডের আকর্ষণীয় পোশাক মেলায় শহরের তরুণ ও মধ্যবিত্তরাও এখন এসব কাপড়ের বড় ক্রেতা।

চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে অতি পরিচিত নাম জহুর হকার্স মার্কেট। গরম কাপড়ের পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে ঐতিহ্য রয়েছে এই মার্কেটের।

হকার্স মার্কেটের বিনিময় স্টোরের স্বত্বাধিকারী টিপু সুলতান বলেন, ‘শীত আসার আগে এই দোকানে শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো। কিন্তু শীতের সময় আমরা গরম কাপড় বিক্রি শুরু করেছি।’

টিপু সুলতান জানান, হকার্স মার্কেটে মেয়েদের সোয়েটার ও জ্যাকেটের দাম মানভেদে ২০০ থেকে ৮০০ টাকা, ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৫০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৩০০০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৫০ থেকে ৬০০ টাকা, মাফলার ৪০ থেকে ২০০ টাকায় এবং গরম টুপি ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন বলেন, ‘জহুর হকার্সের তিনটি মার্কেটে ৮০০ এর বেশি দোকান আছে। এর মধ্যে বড় দোকানের সংখ্যা ২০০, মাঝারি ৩৫০ এবং এর বাইরের দোকানগুলো ছোট।’ তিনি আরও বলেন, ‘এই শীতে প্রতিদিন ছোট দোকানে ১০ থেকে ১২ হাজার, মাঝারিতে ২০ থেকে ২৫ হাজার ও বড় দোকানে ৫০ থেকে ৬০ হাজার টাকার ব্যবসা চলবে। সব মিলিয়ে এই মার্কেটে আগামী তিনমাসে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসার আশা করছি।’

নগরীর রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, ‘আমাদের তামাকুমন্ডি লেইনে ১১০টি মার্কেটে প্রায় ১৫ হাজার দোকান রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ দোকান শীতের কাপড়ের ব্যবসা করছে। বিশাল এই আয়োজনে কত টাকার ব্যবসা হচ্ছে তা বলা মুশকিল, তবে প্রতিদিন ১ কোটি টাকার বেশি বিকিকিনি হয় বলে আমাদের ধারণা।’

তামাকুমন্ডি লেইনের পাইকারি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘১১০টি মার্কেটের প্রায় ৫০ শতাংশ দোকান এই শীতে ব্যবসা করছে। সে হিসেবে, প্রায় সাড়ে ৭ হাজার পাইকারি ও খুচরা দোকান যদি দৈনিক ১০ হাজার টাকার ব্যবসাও করে, তিন মাসে এ পরিমাণ দাঁড়ায় ৪৫০ কোটি টাকা। আমাদের ধারণা দেশে কাপড়ের অন্যতম প্রধান পাইকারি এই বাজারে আগামী তিনমাসে অন্তত ৭০০ কোটি টাকার বিকিকিনি হবে।’

প্রতিদিন সন্ধ্যায় পাইকারি মার্কেট থেকে কেনা কাপড়ের পসরা বসছে নগরীর ফুটপাতে। বিশেষ করে নিউমার্কেট, কেসিদে রোড, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, বন্দরটিলা, দুই নম্বর গেট, বহদ্দারহাট, আগ্রাবাদ, বায়েজিদ বোস্তামি এলাকার ফুটপাতে আমদানি করা পুরনো শীতের পোশাকের জমজমাট বিকিকিনি চলছে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাপড়ের বাজার টেরিবাজার। এখানে মোট ৮২টি মার্কেটে প্রায় তিন হাজার দোকান আছে। টেরিবাজারের ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘এখানে গরম কাপড়ের মধ্যে শিশুদের কাপড়ই বেশি পাওয়া যায়।’

চট্টগ্রাম শীতবস্ত্র বাণিজ্য কাপড়

সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম

১৩ নভেম্বর ২০২৬
ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
১২ নভেম্বর ২০২৬
১৪ মাসের শিশু দুই লাখে বিক্রি, গাছে ঝুলছে বাবার লাশ
১০ নভেম্বর ২০২৬
বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেল শাহ আমানত সেতুর টোল আদায় বুথ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়ি বহরে দুর্ঘটনায় নিহত ১
  2. সচেতনতা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
  3. জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, খতিব আটক
  4. এবার নিজে নিজেই স্কুলে যাবে আরহাদ
  5. বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
  6. কেশবপুরে গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রল বোমা সদৃশ বস্তু জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x