রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়ার বিভাগ।
রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ১০২ জন, মিরপুর বিভাগ ৮০ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ নয়জন ও সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, সাত হাজার ৭০১ পিস ইয়াবা, ৬২ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুজন ভিকটিম, নগদ ছয় হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ, ১৩টি মোবাইল, ১৮ হাজার ৭৭টি বাংলালিংক সিম, এক হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি জিপি সিম, ১৫০টি এয়ারটেল সিম এবং ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক