নিজ ভিটায় চিরনিদ্রায় সেনাসদস্য পিয়াস
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের আকস্মিক দুর্ঘটনায় নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসকে নিজ জন্মভূমিতে দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কবিরহাটে জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে নোয়াখালীর কবিরহাটে হেলিকপ্টারযোগে পিয়াসের নিথর দেহ নিয়ে আসা হলে তাকে শেষবারের মতো এক নজর দেখতে শত শত মানুষ ভিড় জমান। নিহতের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের মাতম।
নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় পিয়াসসহ দুই সেনাসদস্য প্রাণ হারান। এ ঘটনায় আরও এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)