রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা
নারায়ণগঞ্জের লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকদের অন্যতম সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়র লেখা ‘নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সংগঠনের ৮০তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ (মুড়াপাড়া) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক আলম হোসেন।
প্রধান আলোচক ছিলেন সলিম উদ্দিন চৌধূরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালূম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের কর্মকর্তা ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম সালাহউদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দীকি।
অনুষ্ঠান উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম।
অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ করীম, ছাত্তার আলী সোহেল, রাসেল আহমেদ, হানিফ মোল্লা, রাসেল মাহমুদ, রিপন মিয়া, মাহমুদুল হাসান নয়ন, রাকিব মিয়াসহ সংগঠনের কবি, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা ‘নীরবতার অবসান’ বই নিয়ে আলোচনা করেন এবং লেখকের সাহিত্যিক জীবন ও লেখালেখি নিয়ে আলোকপাত করেন।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)