Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৪:৪০, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪১, ২১ জুলাই ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৪:৪০, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪১, ২১ জুলাই ২০২৬
আরও খবর
বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ৫২৭, এলাকায় আতঙ্ক
অনুমোদনের বেশি সার মজুত রাখায় ডিলারের বিরুদ্ধে মামলা
গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ
সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি-গ্রামবাসী
ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা চলছে : ভারতের সহকারী হাইকমিশনার

করতোয়ার ভাঙনে হুমকিতে আশ্রয়ণ প্রকল্প, আতঙ্কে শতাধিক পরিবার

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৪:৪০, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪১, ২১ জুলাই ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৪:৪০, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪১, ২১ জুলাই ২০২৬
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়ার নদীর ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্পসহ আশপাশের শতাধিক বাড়িঘর। ছবি : এনটিভি অনলাইন

একদিন যে ঘরটি ছিল নতুন জীবনের স্বপ্ন, আজ সেটিই হয়ে উঠেছে চরম অনিশ্চয়তা আর আতঙ্কের প্রতীক। যে আশ্রয়ণ প্রকল্প একসময় মাথা গোঁজার নিরাপদ ঠিকানা হিসেবে আশার আলো দেখিয়েছিল, এখন সেই ঘরগুলোর সামনে দাঁড়িয়ে আছে করতোয়া নদীর ভয়াল ভাঙন। নদীর ক্রমাগত গ্রাসে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীতীরবর্তী মানুষের দুশ্চিন্তা এখন তুঙ্গে।

উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, নদীর তীরজুড়ে ভয়াবহ ভাঙন চলছে। কোথাও বিশাল অংশ ধসে নদীতে মিলিয়ে যাচ্ছে, কোথাও বা মাটিতে তৈরি হয়েছে বড় বড় ফাটল। শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে এবং সন্ধ্যা নামলেই বাসিন্দাদের রাত জাগা আতঙ্ক শুরু হয়- এই বুঝি শেষ আশ্রয়টুকুও নদীগর্ভে বিলীন হয়ে গেল।

স্থানীয়দের ভাষ্য, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর থেকেই ভাঙন ত্বরান্বিত হয়েছে। ধস এখন আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। ইতোমধ্যে কয়েকটি ঘর মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং আশপাশের শতাধিক পরিবার গৃহহীন হওয়ার শঙ্কায় প্রহর গুনছে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আদরী রাণী অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আমরা খুব কষ্টে আছি। আমরা গরিব মানুষ, আমাদের নিজের কোনো জায়গা নেই। এখানে আগে আরও কয়েকটি ঘর ছিল, সেগুলো নদীতে ভেঙে গেছে। গত ১৫ থেকে ২০ দিন ধরে ভাঙন অনেক বেড়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে সব সময় ভয়ে থাকি, ঠিকমতো রান্না করে খেতেও পারছি না।

আরেক বাসিন্দা সুরাইয়া বেগম বলেন, নদীভাঙনের কারণে ঘর খুলে অন্য জায়গায় সরানোর সুযোগও পাইনি। টাকা-পয়সা নেই, নতুন করে ঘর করার সামর্থ্যও নেই। রাত হলেই মনে হয়, এই বুঝি ঘরসহ নদীতে তলিয়ে গেলাম।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, প্রশাসন সরেজমিনে স্থানটি পরিদর্শন করেছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি প্রকল্প নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করা হবে। আপাতত জরুরি পদক্ষেপ হিসেবে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

দিনাজপুর নদী ভাঙন আশ্রয়ণ প্রকল্প আতঙ্ক

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

১০ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের বেশি সার মজুত রাখায় ডিলারের বিরুদ্ধে মামলা
০৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, শনিবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
৩০ আগস্ট ২০২৬
দিনাজপুরে পাটের বেচাকেনা জমজমাট, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
  2. অসময়ে ভোক্তার চাহিদা মেটাচ্ছে কাটিমন আম, ফলন ও দামে খুশি কৃষক
  3. আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
  4. গাইবান্ধায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  5. জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট
  6. সাবেক স্ত্রীর বিয়ের দিন সাউন্ড বক্সে গান, নেচে ভাইরাল সাবেক স্বামী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x