Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুল ইসলাম, হিলি
১৬:৫০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৩, ২৮ নভেম্বর ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৬:৫০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৩, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
চাকরি না পেয়ে কৃষিতে সফল রফিকুল, ৩৩ শতাংশ জমিতে আয় লাখ টাকা
দিনাজপুরে টানা দুই দিন সূর্যের দেখা নেই
মা বিড়াল হত্যায় মুচলেকা : ৬ মাস কুকুর-বিড়াল খাওয়াবেন দোকানি
নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের পাশে ড্যাব নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৭৭ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

হস্তান্তরের আগেই মাদ্রাসা ভবনে ফাটল, খসে পড়ছে পলেস্তারা

জাহিদুল ইসলাম, হিলি
১৬:৫০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৩, ২৮ নভেম্বর ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৬:৫০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৩, ২৮ নভেম্বর ২০২৬
ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবন। ছবি : এনটিভি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী রাউতারা জে এম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভবনটির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং হাত দিলেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহার করায় হস্তান্তরের আগেই নির্মাণকাজের মান নিয়ে নানা প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও কর্মচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনিয়মের অভিযোগ করে আসলেও ভবনটি দ্রুত হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, বাইরে থেকে ভবনটি আধুনিক নকশায় নির্মিত দৃষ্টিনন্দন একাডেমিক ভবন মনে হলেও কাছে গেলেই নানা নির্মাণ ত্রুটি চোখে পড়ে। সদ্য রঙ করা ভবনের প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে ফাটল তৈরি হয়েছে এবং বারান্দার বিভিন্ন স্থানেও ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজায় ফাটল রয়েছে, এমনকি কয়েকটি দরজার কাঠ ভেঙে গেছে। এ ছাড়া মেঝেতে মোজাইকের কাজে পাথর ও সিমেন্টের পরিমাণ কম ব্যবহার করা হয়েছে। দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে হাতে সামান্য চাপ দিলেই খুলে পড়ছে।

এক শিক্ষার্থীর অভিভাবক মো. খাইরুল ইসলাম হাত দিয়ে ফাটলগুলো দেখিয়ে বলেন, ভবনের মেঝে, প্রবেশমুখ ও বারান্দায় অন্তত ২০টি ফাটল রয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে এবং দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহার করা হয়েছে। এখনও ভবনটি হস্তান্তর করা হয়নি, তবে হস্তান্তর করার পাঁয়তারা চলছে বলে শোনা যাচ্ছে। ভবনটি হস্তান্তরের আগে কারিগরি পরীক্ষা করার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে এই ভবনে শিক্ষার্থীরা নিরাপদ নয়।

নির্মাণ ত্রুটির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে ছাতনী গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, গ্রামের এই প্রতিষ্ঠানে একটি নতুন ভবন নির্মাণ ছিল তাদের দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভবনেই এখন ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বে অবহেলার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে তদন্তের দাবি জানান।

মাদ্রাসার শিক্ষিকা মোছা. মমতাজ বেগম বলেন, চোখের সামনে ভবনের পলেস্তারার কাজ করার সময় ঠিকাদারের লোকজন অল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করছিল। তখন প্রতিবাদ করা হলেও তারা কথা শোনেননি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, এর দায় কে নেবে বলে তিনি প্রশ্ন তোলেন।

নির্মাণ ত্রুটির বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান বলেন, নির্মাণের সময় ভবনের বিভিন্ন সমস্যা দেখা দিলে ঠিকাদারের লোকজনকে সঠিকভাবে কাজ করার কথা বলা হয়েছিল, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। বিষয়টি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) জানানো হয়েছে।

জানতে চাইলে ঠিকাদারের ব্যবস্থাপক মো. উজ্জ্বল হোসেন ফাটলের বিষয়টি স্বীকার করে বলেন, ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে।

তবে ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দেননি এবং পরে কথা বলবেন বলে জানান।

মুঠোফোনে যোগাযোগ করা হলে মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা ছিল না, সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

এ বিষয়ে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ বলেন, বিষয়টি জানার পর ঠিকাদারকে ত্রুটি সারার জন্য বলা হয়েছে এবং তিনি নিজেও সরেজমিনে গিয়ে ভবনটি দেখবেন।

দিনাজপুর মাদ্রাসা ভবন ফাটল পলেস্তারা অনিয়ম

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

২২ নভেম্বর ২০২৬
দিনাজপুরে টানা দুই দিন সূর্যের দেখা নেই
১৬ নভেম্বর ২০২৬
মা বিড়াল হত্যায় মুচলেকা : ৬ মাস কুকুর-বিড়াল খাওয়াবেন দোকানি
০৭ নভেম্বর ২০২৬
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
  2. ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
  3. সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
  4. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
  6. মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x