Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৪:৩৬, ১৪ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৪:৩৬, ১৪ জুন ২০২৬
আরও খবর
ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রবাসীর দাফন জামালপুরে সম্পন্ন
জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, বৈধতার সুযোগ
ভারত থেকে দেশে ফেরার সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক প্রতিবাদ : জাহেদ উর রহমান
এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : জাহেদ উর রহমান

প্রবাসীদের মেধা কাজে লাগিয়ে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৪:৩৬, ১৪ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৪:৩৬, ১৪ জুন ২০২৬
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক এক সম্মেলনে বক্তব্যে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। ছবি : বাসস

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সরকার ঐতিহাসিকভাবে চলে আসা ‘ব্রেন ড্রেন’ (মেধা পাচার)-কে ‘ব্রেন সার্কুলেশন’ বা মেধার সদ্ব্যবহারে রূপান্তর করতে চায়।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ আয়োজনে ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক এক সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যাতে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারেন, দেশে বিনিয়োগ করতে পারেন এবং তাদের জ্ঞান ও কারিগরি দক্ষতা দেশের ইকোসিস্টেমে স্থানান্তর করতে পারেন।’

ড. মাহদী আমিন বলেন, নির্বাচনের পূর্ববর্তী প্রচারণা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের বৈদেশিক কর্মসংস্থানের বিষয়ে একটি সুনির্দিষ্ট ভিশন বা দূরদর্শিতার কথা বারবার তুলে ধরেছেন। তিনি একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও কার্যকর অভিবাসন নীতির ওপর জোর দিয়েছেন, যেখানে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বা সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে কমিয়ে আনা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ‘বিদেশে কর্মসংস্থান ও অভিবাসনের সূচনা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। আর প্রবাসীদের কল্যাণে যে ডেডিকেটেড মন্ত্রণালয় কাজ করছে, সেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসনের উন্নয়ন বিএনপির রাজনৈতিক ডিএনএতেই রয়েছে।’

সরকার শুধু অদক্ষ শ্রমিক পাঠানোর সনাতন ধারা থেকে বেরিয়ে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা শুধু শ্রমবাজারের বহুমুখীকরণই চাই না, বরং কর্মসংস্থানের ধরন এবং জনসংখ্যার বৈচিত্র্যও নিশ্চিত করতে চাই। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী হওয়ায় বৈশ্বিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ (যা বর্তমানে ৫ থেকে ৭ শতাংশ) আরও উল্লেখযোগ্য হারে বাড়াতে চায় সরকার।

অভিবাসন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে সরকার ‘প্রবাসী কার্ড’ বা ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’ চালুর ওপর বিশেষ জোর দিচ্ছে জানিয়ে মাহদী আমিন বলেন, এই কার্ড চালু হলে বিদেশে অবস্থানরত প্রত্যেক বাংলাদেশির অবস্থান সরকারি অবকাঠামোর আওতায় ট্র্যাক বা শনাক্ত করা সম্ভব হবে। এছাড়া, এখন থেকে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীর আর্থিক নথিপত্র এবং শিক্ষাগত সনদ কিউআর কোডের মাধ্যমে অনুসরণযোগ্য করা হচ্ছে।

মাহদী আমিন জানান, তরুণ প্রজন্মের বৈশ্বিক আকাঙ্ক্ষা পূরণে সরকার দুই মাস আগে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে, যার অধীনে কোনো শিক্ষার্থী যদি তৃতীয় কোনো ভাষা শিক্ষা বা স্বল্পমেয়াদি কোর্সের জন্য বিদেশে যেতে চায়, তবে সে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবে।

মাহদী আমিন আরও বলেন, বিশ্বের কোন দেশে কী ধরনের কারিগরি দক্ষতা ও সক্ষমতার চাহিদা রয়েছে, তা নিরূপণে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করেছে। সেই বৈশ্বিক চাহিদার সঙ্গে মিল রেখে দেশের শিক্ষা ব্যবস্থা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর (টিভিইটি) মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলা হবে। একই সাথে, বাংলাদেশি কর্মীদের অর্জিত সনদগুলো যাতে গ্রহণকারী দেশগুলোতে সরাসরি স্বীকৃত হয়, সেজন্য বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারদের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

মাহদী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রবাসী

সংশ্লিষ্ট সংবাদ: মাহদী আমিন

২০ মে ২০২৬
শিক্ষা শুধু সনদপত্র নয়, এটি মূল্যবোধ ও চরিত্র গঠনের যাত্রা : মাহদী আমিন
১৪ মে ২০২৬
কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার : মাহদী আমিন
২৮ এপ্রিল ২০২৬
জাতীয় স্বার্থেই শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করা হবে : মাহদী আমিন
সর্বাধিক পঠিত
  1. অভিনেত্রীর ঝিলিকের মৃত্যু : জামিন মেলেনি স্বামী সাফিরের
  2. স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা : আলভীর রিমান্ড শুনানি ২৪ জুন
  3. তিন বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি
  4. রাতে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  5. সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  6. স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখাচ্ছে টুটুল-পারভীনার খামার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x