আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর ৩৩/১১ কেভি কাটাখালি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দপ্তরের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপটি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ এলাকা, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এস এস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নং খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল, কালীবাড়ি, গয়লা, একডালা, একডালা পুর্নবাসন, কোল গয়লা, বি, এ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়াটার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ, কোবদাসপাড়া, রানীগ্রাম, রাণীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা, নলিছাপাড়া ও এর আশপাশের এলাকা।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এনটিভি অনলাইন ডেস্ক