Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু হোসাইন সুমন, মোংলা
১১:২০, ০৭ জুন ২০২৬
আপডেট: ১১:২৭, ০৭ জুন ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১১:২০, ০৭ জুন ২০২৬
আপডেট: ১১:২৭, ০৭ জুন ২০২৬
আরও খবর
মোংলায় ডেঙ্গু-চিকনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান
বাগেরহাটে ইউনিয়ন কৃষক দলের সভাপতিকে কুপিয়ে হত্যা
জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে যুবক গ্রেপ্তার
ভারতের জেল থেকে দেশে ফিরলেন ৯১ জেলে
খানজাহান আলী মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম

ভোটার স্থানান্তর বন্ধ এক মাস, মোংলায় ভোগান্তিতে সাধারণ মানুষ

আবু হোসাইন সুমন, মোংলা
১১:২০, ০৭ জুন ২০২৬
আপডেট: ১১:২৭, ০৭ জুন ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১১:২০, ০৭ জুন ২০২৬
আপডেট: ১১:২৭, ০৭ জুন ২০২৬
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। ছবি : এনটিভি

বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসে প্রায় এক মাস ধরে ভোটার স্থানান্তর (মাইগ্রেশন) কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ নাগরিকরা। জাতীয় পরিচয়পত্র ও ভোটার তথ্য হালনাগাদের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এ সেবা দীর্ঘদিন বন্ধ থাকলেও সমস্যার সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে সংশ্লিষ্ট সেবা গ্রহীতারা চরম ভোগান্তি পোহাচ্ছেন। অভিযোগ উঠেছে, সার্ভার ত্রুটির অজুহাত দেওয়া হলেও মূলত অফিসের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতার কারণেই এ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, গত প্রায় এক মাস ধরে মোংলা উপজেলা নির্বাচন অফিসে ভোটার স্থানান্তরের নতুন আবেদন গ্রহণ করা হলেও সেগুলোর তথ্য সিস্টেমে এন্ট্রি ও প্রক্রিয়াকরণ কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। ফলে আবেদনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে সেবা পাচ্ছেন না। নির্বাচন অফিসের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও শুধুমাত্র ভোটার স্থানান্তর সেবা বন্ধ থাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, ভোটার এলাকা পরিবর্তন বর্তমানে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তনকারী নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা। কিন্তু দীর্ঘদিন ধরে এ কার্যক্রম বন্ধ থাকায় অনেকেই সরকারি ও ব্যক্তিগত বিভিন্ন কাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শামীমা বেগম রুমু নামের এক ভুক্তভোগী গৃহিণী জানান, তিনি গত ১৩ মে ভোটার স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কিন্তু প্রায় এক মাস পার হলেও এখন পর্যন্ত মোবাইল ফোনে কোনো এসএমএস বা আবেদন সংক্রান্ত অগ্রগতির তথ্য পাননি। একাধিকবার নির্বাচন অফিসে গেলেও প্রতিবারই তাকে সার্ভার সমস্যার কথা বলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

অপর ভুক্তভোগী সরকারি চাকরিজীবী রুমা হিরা ও তার ব্যবসায়ী স্বামী তরুণ চন্দ্র দম্পত্তি বলেন, ভোটার স্থানান্তর করার জন্য ঈদের পরে অফিস খুললে তারা কাগজপত্র জমা দিতে যান। তখন জানানো হয়, উপজেলা নির্বাচন কর্মকর্তা ১৫ দিনের ছুটিতে রয়েছেন এবং সার্ভার ত্রুটি রয়েছে। শেষ পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপে কাগজপত্র জমা নেওয়া হলেও বলা হয়, প্রক্রিয়াটি কবে শুরু হবে তা অনিশ্চিত।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোটার স্থানান্তরের তথ্য এন্ট্রির জন্য ব্যবহৃত ডাটা এন্ট্রি অপারেটরের একটি গুরুত্বপূর্ণ আইডি বর্তমানে নিষ্ক্রীয় রয়েছে। নির্বাচন অফিস সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা বা কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে ওই আইডি বন্ধ রয়েছে। ফলে আবেদনগুলো সিস্টেমে এন্ট্রি করা সম্ভব হচ্ছে না।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মোংলা উপজেলা সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ বলেন, নির্বাচন কমিশনের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা এবং ভোটার স্থানান্তর কার্যক্রম দ্রুত চালু করা। ভবিষ্যতে যাতে কোনো অভ্যন্তরীণ জটিলতার কারণে জনসেবা ব্যাহত না হয়, সে বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এখন অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। অন্যদিকে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার সমস্যার কথা স্বীকার করলেও দীর্ঘদিন ধরে এটি সমাধান না হওয়ার কারণ কিংবা কবে নাগাদ কার্যক্রম স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

বাগেরহাট ভোটার স্থানান্তর ভোগান্তি বন্ধ

সংশ্লিষ্ট সংবাদ: বাগেরহাট

১৫ জুন ২০২৬
মোংলায় ডেঙ্গু-চিকনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান
০৯ জুন ২০২৬
জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে যুবক গ্রেপ্তার
০৮ জুন ২০২৬
ভারতের জেল থেকে দেশে ফিরলেন ৯১ জেলে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জয়পুরহাট সীমান্তে পুশইন করা ভারতীয় বৃদ্ধকে নিয়ে গেছে বিএসএফ
  2. বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্মসনদ
  3. ছেলেদের সঙ্গে ইউনিয়নের নামের মিল, প্রতিমন্ত্রী বললেন—ইউনিয়নের নামে তো মীর নেই
  4. আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, ৬ জেলায় তাপপ্রবাহ
  5. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  6. কারাগারে তৌহিদ আফ্রিদি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x