Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু হোসাইন সুমন, মোংলা
১৫:৩০, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪৭, ০৭ নভেম্বর ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৫:৩০, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪৭, ০৭ নভেম্বর ২০২৬
আরও খবর
রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
বরিশালের নিখোঁজ সহকারী জজ কুয়াকাটা থেকে উদ্ধার
বান্দরবানে শৈলপ্রপাত ঝরনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ
গোপালগঞ্জে অস্থিরতা : মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

সুন্দরবনে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

আবু হোসাইন সুমন, মোংলা
১৫:৩০, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪৭, ০৭ নভেম্বর ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৫:৩০, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪৭, ০৭ নভেম্বর ২০২৬
সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ হওয়া পর্যটকের সন্ধানে সাগর ও আশপাশের এলাকায় যৌথ তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড ও বনবিভাগ। ছবি : এনটিভি

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের সন্ধান মেলেনি। নিখোঁজের দ্বিতীয় দিন শনিবারও (৭ নভেম্বর) তার সন্ধানে সাগর ও আশপাশের এলাকায় যৌথ তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড ও বনবিভাগ।

নিখোঁজ পর্যটকের নাম মো. রিয়াজ আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে তিনি তলিয়ে যান।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ আহমেদ ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি কাঠের তৈরি পর্যটকবাহী লঞ্চে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের পাস নিয়ে ১৯ জন পর্যটকসহ লঞ্চটি সুন্দরবনে প্রবেশ করে। বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার বেলা ১২টার দিকে লঞ্চটি আলোরকোল এলাকায় পৌঁছালে পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। সেখানে সৈকতে গোসল করতে নেমে সাঁতার কাটার একপর্যায়ে সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ নিখোঁজ হন।

ঘটনার পরপরই আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। তবে রাতে সাগরে প্রচণ্ড ঢেউ ও অন্ধকার নেমে আসায় প্রথম দিনের উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, নীলকমল দিক থেকে আসা পর্যটকবাহী লঞ্চটি আলোরকোলের কাছাকাছি সাগরে নোঙর করার পর পর্যটকেরা চরে নামেন। তাদের মধ্যে তিনজন সাগরে গোসল করতে নামলে একজন ঢেউয়ের তোড়ে তলিয়ে যান।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্টগার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে সুন্দরবন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান শনিবার দুপুরে বলেন, কোস্টগার্ডের পাশাপাশি বন বিভাগের সদস্যরাও বিভিন্ন এলাকায় টহল ও অভিযান অব্যাহত রেখেছেন। তবে এখনো নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাগেরহাট সুন্দরবন পর্যটক নিখোঁজ উদ্ধার অভিযান

সংশ্লিষ্ট সংবাদ: বাগেরহাট

১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে অস্থিরতা : মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ
১৬ নভেম্বর ২০২৬
ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা
২৮ অক্টোবর ২০২৬
পশুর নদে ডুবে যাওয়া কয়লাবোঝাই জাহাজের হদিস নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
  2. গ্লোবাল মিডিয়া ফোরামের সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রুমা
  3. ৯ ও ১৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ দুই শিশু
  4. দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী
  5. ‘শেখ হাসিনার স্বাক্ষর জাল করে মেট্রিক্স চেম্বার্স এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন করেছে’
  6. অল্প সংখ্যক শান্তি বিনষ্টকারীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে : আইজিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x