Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
আবু হোসাইন সুমন, মোংলা
১৮:৪৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৭, ২৮ অক্টোবর ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৮:৪৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৭, ২৮ অক্টোবর ২০২৬
আরও খবর
গোপালগঞ্জে অস্থিরতা : মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ
ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা
অভাবের তাড়নায় শিশুপুত্রকে ৩০ হাজার টাকায় বিক্রি!
সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার করে ফের বনে অবমুক্ত
সুন্দরবনে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

পশুর নদে ডুবে যাওয়া কয়লাবোঝাই জাহাজের হদিস নেই

আবু হোসাইন সুমন, মোংলা
১৮:৪৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৭, ২৮ অক্টোবর ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৮:৪৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৪৭, ২৮ অক্টোবর ২০২৬
মোংলার সুন্দরবনে পশুর নদে ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গো জাহাজের অবস্থান শনাক্তে কাজ করছে ডুবুরিদল। ছবি : এনটিভি

মোংলার সুন্দরবনের পশুর নদে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যাওয়া এক হাজার ২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো জাহাজটির অবস্থান দুই দিনেও শনাক্ত করা যায়নি। আজ বুধবার (২৮ অক্টোবর) বনবিভাগ ও কয়লার মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পৃথকভাবে পরিদর্শন করেও জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান খুঁজে পাননি।

জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান খুঁজে না পাওয়ায় এখনও শুরু হয়নি উদ্ধার অভিযান। তবে ঘটনাস্থলে তেলের আস্তরণ বা তেল ছড়িয়ে পড়ার দৃশ্যমান কোনো চিহ্নও মেলেনি। এতে বনজ ও জলজ প্রাণীর ক্ষতির কোনো আশংকা নেই বলে জানিয়েছে বনবিভাগ। তবে জাহাজটি মূল নৌ চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

গত সোমবার রাতে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় দুর্ঘটনায় এম ভি ফুলবাড়ী নামের কার্গো জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা নয়জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নেওয়ায় প্রাণহানি ঘটেনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. সালাহ উদ্দিন কবির বলেন, ডুবে যাওয়া জাহাজটি পশুর নদ থেকে অপসারণের জন্য মালিকপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছে বন্দরের হারবার বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে জাহাজটি উদ্ধার করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেও জাহাজটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। নদীর গভীরতা বেশি হওয়ায় এবং পরিদর্শনের সময় জোয়ার থাকায় পরিস্থিতি ভালোভাবে বোঝা যায়নি। আশপাশে কয়লা বা তেলের কোনো আস্তরণও দেখা যায়নি। তবে কয়লা ছড়িয়ে পড়লে সুন্দরবনের পরিবেশের ওপর কী প্রভাব পড়তে পারে, তা পর্যবেক্ষণ করছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্ঘটনাকবলিত স্থানে অনুসন্ধান চালিয়েও ডুবে যাওয়া জাহাজটির অবস্থান জানা যায়নি। ডুবুরিদল জাহাজটির অবস্থান শনাক্তে কাজ করছে। হয়তো ভাটার সময় জাহাজটি অবস্থান নির্ণয় হতে পারে। এতে ক্ষতির কোনো আশংকা নেই। কারণ কয়লা পানিতে দ্রবীভূত হয় না। এ ছাড়া বড় বড় সাইজের কয়লা নিয়ে কার্গো ডুবেছে, আমাদের প্রাথমিক পরিদর্শনে ক্ষতিকারক কোনো কিছু চোখে পড়েনি। 

এদিকে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের মাস্টার বাদী হয়ে মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জিডি রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

কার্গোর মালিক প্রতিষ্ঠান মেসার্স তানিয়া শিপিং লাইন্সের প্রতিনিধি ইব্রাহিম ব্যাপারী বলেন, জাহাজটিতে ধাক্কা দেওয়া তেলবাহী ট্যাংকারের মালিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

বাগেরহাট কয়লাবোঝাই জাহাজডুবি পশুর নদ

সংশ্লিষ্ট সংবাদ: বাগেরহাট

১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে অস্থিরতা : মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ
১৬ নভেম্বর ২০২৬
ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা
০৭ নভেম্বর ২০২৬
সুন্দরবনে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  2. শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন যারা
  3. শীতে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে
  4. ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
  5. পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন
  6. বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x