Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:০৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ১৪:০৯, ০৫ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:০৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ১৪:০৯, ০৫ জুন ২০২৬
আরও খবর
পুশইনে দুশ্চিন্তা বাড়ছে নওগাঁর সীমান্ত এলাকার বাসিন্দাদের
নওগাঁয় ৪ লাখ ২২ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ
গ্রাহকের সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সংস্থা
নিজেকে ডিসি-এসপি পরিচয় দিয়ে করতেন চাঁদাবাজি

সংরক্ষণের অভাবে নওগাঁয় মৌসুমেই নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:০৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ১৪:০৯, ০৫ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:০৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ১৪:০৯, ০৫ জুন ২০২৬

নওগাঁর আমবাগানগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে আম। বাগানে শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আমচাষিরা। সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে এবারও ভালো ফলনের আশা করছেন তারা। চলতি জুনের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহের দিকে বাজারে আসবে এই অঞ্চলের সর্বাধিক উৎপাদিত ও জনপ্রিয় জাত ‘আম্রপালি’। তবে দেশের সিংহভাগ আম এই জেলায় উৎপাদিত হলেও, আমকেন্দ্রিক বড় কোনো প্রক্রিয়াজাতকরণ শিল্প বা হিমাগার গড়ে না ওঠায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নওগাঁয় চলতি মৌসুমে ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন। গত বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল এবং উৎপাদন হয়েছিল ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন আম। সেই তুলনায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা বেশ খানিকটা বেশি।

আমচাষিদের অভিযোগ, প্রতিবছর উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি বাড়লেও বাজারে সেই অনুপাতে আমের কাঙ্ক্ষিত দাম মিলছে না। 

সাপাহার উপজেলার কুচকুরিলিয়া গ্রামের আমচাষি রেদওয়ানুর রহমান মুন জানান, আম্রপালি আম পাকা শুরু হলে মাত্র ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই তা শেষ হয়ে যায়। কৃষক চাইলেও তখন আম গাছে ধরে রাখতে পারেন না। বাজারে যখন আমের আমদানি বা সরবরাহ বেড়ে যায়, তখন বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেন। ফলে সাধারণ কৃষকরা বাধ্য হয়ে কম দামে আম বিক্রি করে লোকসানের মুখে পড়েন।

পোরশা উপজেলার আমইড় গ্রামের আমচাষি মতিউর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আবহাওয়া শুরু থেকেই আম চাষের অনুকূলে ছিল না। যার কারণে বাগানে আমের পরিমাণ কিছুটা কম। গত বছর মানভেদে আম্রপালি আম মণ প্রতি ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হয়েছিল। এবার ৩ হাজার টাকার নিচে বিক্রি হলে উৎপাদন খরচই তোলা সম্ভব হবে না। তাদের দাবি, একটি ম্যাংগো প্রসেসিং জোন বা শিল্প প্রতিষ্ঠান থাকলে কৃষকরা এই জিম্মিদশা থেকে রক্ষা পেতেন।

সাপাহার উপজেলা আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত জানান, সারাদেশের মধ্যে সবচেয়ে বড় আমের হাট বসে সাপাহারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর কয়েক হাজার ব্যবসায়ী এখানে আম কেনাবেচা করতে আসেন। এই হাটে মৌসুমে প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকার আম লেনদেন হয়। কিন্তু বড় কোনো সংরক্ষণাগার না থাকায় উৎপাদিত আমের প্রায় ২০ শতাংশই নষ্ট হয়ে যায়, যার বাজার মূল্য আনুমানিক ৩০০ থেকে ৪০০ কোটি টাকা। এখানে দ্রুত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষক ও ব্যবসায়ী- উভয় পক্ষই লাভবান হতেন।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডল বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে এই অঞ্চলে ভারী শিল্প স্থাপনের বিষয়ে বিভিন্ন সমন্বয় সভায় নিয়মিত প্রস্তাবনা তুলে ধরা হচ্ছে। কৃষি বিভাগের ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন’ শীর্ষক একটি প্রকল্প রয়েছে। আমরা ইতোমধ্যে সাপাহার অঞ্চলে একটি কুলিং হাউস (হিমাগার) এবং প্যাকিং হাউস নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠিয়েছি।

নওগাঁ আম চাষ সংরক্ষণ

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

০৯ জুন ২০২৬
পুশইনে দুশ্চিন্তা বাড়ছে নওগাঁর সীমান্ত এলাকার বাসিন্দাদের
০৫ জুন ২০২৬
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ
০৪ জুন ২০২৬
গ্রাহকের সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সংস্থা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে ২০ অঞ্চলে
  2. একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  3. পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল
  4. কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
  5. ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
  6. স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন : তথ্য উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x