Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৬ মে ২০২৬
আপডেট: ২৩:৩৭, ০৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৬ মে ২০২৬
আপডেট: ২৩:৩৭, ০৬ মে ২০২৬
আরও খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২১, আহত ৪৫
ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে নিহত বেড়ে ১১১
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত ৮৯
কসবায় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

তিন জেলায় বজ্রাঘাতে নিহত ৫

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৬ মে ২০২৬
আপডেট: ২৩:৩৭, ০৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৬ মে ২০২৬
আপডেট: ২৩:৩৭, ০৬ মে ২০২৬

দেশের তিন জেলাতে বজ্রাঘাতে আজ বুধবার (৬ মে) পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে নওগাঁয় তিনজন, সিরাজগঞ্জে একজন এবং জামালপুরে একজন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

আসাদুর রহমান জয়, নওগাঁ 

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তিন কৃষক নিহত হয়েছেন।  আজ বুধবার (৬ মে) বিকেলে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। তারা সবাই মাঠে ধান কাটার কাজ করছিলেন। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে নিহত দিলিপ চন্দ্র বর্মণ মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রাপাতে তার মৃত্যু হয়। নিহত দিলিপের বাড়ি উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে। 

অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক স্থানে বজ্রাঘাতে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। হাজীনগর ইউনিয়নে ধান কাটার সময় আকস্মিক বজ্রাঘাতে রফিকুল ইসলাম নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার খাসিয়া পাড়া গ্রামে। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ামতপুরে শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন।

‎অপরদিকে, নিয়ামতপুর উপজেলার চন্দননগরে বজ্রাঘাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি  নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে। 

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগে নিহত প্রত্যেক ব্যক্তিকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিছেন মহাদেবেপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী ও নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে আব্দুস সামাদ খদগীর (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামের বাসিন্দা। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আজ বুধবার (৬ মে) বিকেলে বৃষ্টির মধ্যে আব্দুস সামাদ কবরস্থানের উন্নয়ন কাজের তদারকি করতে যান। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

রাহুলিয়া গ্রামের ইকবাল হোসেন (প্রভাষক) জানান,  আব্দুস সামাদ খদগীর রাহুলিয়া কবরস্থান পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন।

আসমাউল আসিফ, জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রাঘাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল মিয়া একই এলাকার শুকুর মাহমুদের ছেলে।

স্থানীয়রা জানায়, সোহেল মিয়া প্রতিদিনের মতো কৃষিকাজের জন্য মাঠে যান। আজ নিজ ভুট্টাক্ষেত থেকে ভুট্টা তোলার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রাঘাত নিহত

সংশ্লিষ্ট সংবাদ: বজ্রাঘাত

১৩ মে ২০২৬
রাজবাড়ীতে বজ্রাঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
০৬ মে ২০২৬
ভুট্টা তোলার সময় বজ্রাঘাতে যুবকের মৃত্যু
০৬ মে ২০২৬
নওগাঁয় পৃথক স্থানে বজ্রাঘাতে নিহত ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হাতে পারে যেসব অঞ্চলে
  3. গ্রেপ্তার এড়াতে ইয়াবা খেয়ে গুরুতর অসুস্থ যুবক, ঢাকায় প্রেরণ
  4. সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ
  6. শুরু হলো এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x