গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৬৯৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৯৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯৩ জন। শনিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
মন্ত্রণালয়ের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।
তীব্র শীতের কারণে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় বৈরী আবহাওয়ায় (শীতে) মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়াল।
২০২৫ সালের ১১ অক্টোবর তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত ও পাঁচ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তথ্য যাচাই-বাছাই শেষে মোট নিহতের তালিকায় নতুন করে আরও ২১ জনের নাম যুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৭ নভেম্বরের পর এটিই প্রথম নতুন নাম যুক্ত করার ঘটনা।

এনটিভি অনলাইন ডেস্ক