Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)
২১:০০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ২১:০৩, ২৪ মার্চ ২০২৬
রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)
২১:০০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ২১:০৩, ২৪ মার্চ ২০২৬
আরও খবর
১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গ্রাম, দেয়ালচাপায় নিহত ১
মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা
তামাক ক্ষেত থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

দামুড়হুদায় কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)
২১:০০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ২১:০৩, ২৪ মার্চ ২০২৬
রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)
২১:০০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ২১:০৩, ২৪ মার্চ ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি

‘শতবর্ষ উদযাপনে এসো মিলি হৃদয়ের টানে’ স্লোগানে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঐতিহ্যবাহী কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই মাইলফলক উদযাপন করা হয়।

১৯২৬ সালে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়।

শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক বলেন, এক শতাব্দী ধরে এই প্রতিষ্ঠান জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিয়েছেন।

শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, দামুড়হুদা উপজেলা কমর্তকর্তা ও কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. উবায়দুর রহমান সাহেল, জেলা শিক্ষা কর্মকর্তা মোছা. জেসমিন আরা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিন আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. মো. ওয়ালিউর রহমান নয়ন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন তাদের সঙ্গে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার একটি বড় সুযোগ তৈরি হয়েছে এই আয়োজনের মাধ্যমে। একই সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার সাফল্য উদযাপন এবং ভবিষ্যতের অগ্রযাত্রার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

স্মৃতিচারণা পর্বে অনেক প্রবীণ শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, এক সময় ছোট পরিসরে যাত্রা শুরু করা বিদ্যালয়টি আজ একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠান অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

চুয়াডাঙ্গা শতবর্ষপূর্তি বিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: চুয়াডাঙ্গা

১৩ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে জীবননগরে বিএনপিনেতার মৃত্যু, সেনাসদরের বিবৃতি
৩১ ডিসেম্বর ২০২৫
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে
২৬ ডিসেম্বর ২০২৫
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি  
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন
  2. টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
  3. প্রশিক্ষণ দিয়ে তরুণ-তরুণীদের বিদেশ পাঠানো হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
  4. স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  5. ইঞ্জিনে অগ্নিকাণ্ডে যাত্রীবাহী বাস ভস্মীভূত, যাত্রীরা অক্ষত
  6. সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মডেল বৃষ্টিসহ ২ জন রিমান্ডে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x