Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৩:৫৫, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০৬, ১৫ অক্টোবর ২০২৬
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৩:৫৫, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০৬, ১৫ অক্টোবর ২০২৬
আরও খবর
স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বিয়ের দাবি নিয়ে ইনফ্লুয়েন্সারের বাড়িতে প্রবেশ, পিটুনিতে প্রাণ গেল ভক্তের
চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি
পাকা বাড়ি পেলেন চুয়াডাঙ্গার শতবর্ষী আব্দুল বারী
নিহত শ্রমিক তৌফিক আন্দোলনকারীদের হামলায় আহত হন : পুলিশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত আটক

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৩:৫৫, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০৬, ১৫ অক্টোবর ২০২৬
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৩:৫৫, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:০৬, ১৫ অক্টোবর ২০২৬
নিহত ইমদাদুল হক ও আটক নাইস। ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার নওদাবন্ডবিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাইস (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিলের বাসিন্দা রেজাউল হকের ছেলে। বিদেশ যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছিলেন। আটক অভিযুক্ত নাইস একই পৌর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত নাইসের বিরুদ্ধে স্থানীয় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এ নিয়ে ইমদাদুলের সঙ্গে তার একাধিকবার কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ইমদাদুল নাইসের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানাতে চান।

সেখানে কথা বলার একপর্যায়ে নাইসের সঙ্গে ইমদাদুলের প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাইস কাঠ দিয়ে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে পৌর এলাকার লালব্রিজ অঞ্চল থেকে অভিযুক্ত নাইসকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত পুলিশ পাঠানো হয় এবং তাৎক্ষণিক অভিযানে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

পিটিয়ে হত্যা অভিযুক্ত গ্রেপ্তার চুয়াডাঙ্গা ইভটিজিং

সংশ্লিষ্ট সংবাদ: পিটিয়ে হত্যা

০৪ নভেম্বর ২০২৬
নিহত শ্রমিক তৌফিক আন্দোলনকারীদের হামলায় আহত হন : পুলিশ
২৫ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
২২ অক্টোবর ২০২৬
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল 
  2. চট্টগ্রামে অতিরিক্ত মদ পানে ৩ জনের মৃত্যু
  3. বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার
  4. প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে সংলাপে বসছে এনসিপি
  5. এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে
  6. ডেঙ্গুতে নারী পুলিশ সদস্যের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x