মেডিকেল ভিসায় ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা
আটক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। ছবি : এনটিভি
দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে যাওয়ার চেষ্টাকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে আটক করেছে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পারাপারকালে তাকে আটক করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক এম এ খালেককে পরবর্তীতে দর্শনা ইমিগ্রেশন থেকে মেহেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা