Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৪:৫০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ০১ সেপ্টেম্বর ২০২৬
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৪:৫০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সেপ্টেম্বরের ১৩ দিনে ৬০ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৬১
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯০৫

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৪:৫০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ০১ সেপ্টেম্বর ২০২৬
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৪:৫০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ০১ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার আলোকদিয়ায় নিজ বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় নাসির উদ্দীন (৪০) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়। 

এর আগে সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে একটি বাড়ির টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের পাশ থেকে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

নিহত নাসির উদ্দীন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অপর নিহত শফিকুল ইসলাম বরু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিচ্ছিলেন নাসির উদ্দীন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আল বেলাল বলেন, নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দেওয়ার সময় নাসির বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, সোমবার গভীর রাতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়ির টিউবওয়েলের কাছে যান শফিকুল ইসলাম বরু। একপর্যায়ে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন বা মোটরটি খোলার চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে টিউবওয়েলের মোটরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তিনি কী কারণে সেখানে গিয়েছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: চুয়াডাঙ্গা

২৯ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ
২৪ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গায় ৩৩০ কেজি চুল ছিনতাই মামলার জট খুলল পুলিশ, গ্রেপ্তার ২
২৩ জুলাই ২০২৬
সড়কে বাস উল্টে নারীর হাত বিচ্ছিন্ন, আহত ২৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজীপুরে নারীর মরদেহের একাংশ বস্তাবন্দি আরেকাংশ স্যুটকেসে, রহস্য উদঘাটন
  2. মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
  3. জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  4. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার
  5. ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  6. যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x