বেনাপোলে বিদেশি মদ ও ভারতীয় পণ্য জব্দ
যশোরের বেনাপোলের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ছবি : এনটিভি
যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ এবং বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে বেনাপোল বিওপি, আইসিপি ও শাহজাদপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, শাল-চাদর, কম্বল, কসমেটিকস সামগ্রী, চকলেট ও বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়।

মহসিন মিলন, বেনাপোল