Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
০৯:৪৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৪৬, ১৯ এপ্রিল ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
০৯:৪৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৪৬, ১৯ এপ্রিল ২০২৬
আরও খবর
কেশবপুরে অনলাইন জুয়ার নীল দংশন, বাড়ছে সামাজিক অস্থিরতা
ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ তরুণী
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনাপোল বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু সচেতনতা শোভাযাত্রা, হাসপাতাল চত্বরেই নোংরা পরিবেশ

তালগাছের ডগায় সাখাওয়াতের ৫২ বছর

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
০৯:৪৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৪৬, ১৯ এপ্রিল ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
০৯:৪৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৪৬, ১৯ এপ্রিল ২০২৬
তালগাছের ডগায় বসে তালের রস সংগ্রহ করছেন যশোরের কেশবপুর উপজেলার সাখাওয়াত হোসেন। ছবি : এনটিভি অনলাইন

যশোরের কেশবপুর উপজেলার বায়সা-শ্রীরামপুর সড়ক। দুপাশে দিগন্ত বিস্তৃত ফসলি জমি আর মাঝখান দিয়ে চলে যাওয়া পিচঢালা পথ। এই সড়কের ধারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো কেবল পথচারীদের ছায়া দেয় না, বরং ৬৫ বছর বয়সী সাখাওয়াত হোসেনের ৫২ বছরের জীবনসংগ্রামের সাক্ষী হয়ে আছে।

সাখাওয়াত হোসেন যখন এই পেশায় পা রাখেন, তখন তার বয়স মাত্র ১২ বছর। অভাবের তাড়নায় কোনো ওস্তাদ ছাড়াই নিজের চেষ্টায় আয়ত্ত করেছেন গাছে ওঠার কৌশল। বর্তমানে বার্ধক্য শরীরে ছাপ ফেললেও প্রতিদিন নিয়ম করে ১২টি তালগাছে ওঠেন তিনি। মুচি কাটা, ভাড় বাঁধা আর রস নামানোর প্রতিটি ধাপে তিনি আজ এক অনন্য কারিগর।

সাখাওয়াত হোসেন জানান, প্রতিদিন তিনবার করে তিনি গাছে ওঠেন এবং গড়ে প্রায় ২৫ ভাড় রস সংগ্রহ করেন। রসের স্বাদ ও সতেজতা ধরে রাখতে তিনি বিশেষ কৌশল অবলম্বন করেন। তিনি বলেন, ছোটবেলা থেকে নিজে নিজে শিখছি। কোনো ওস্তাদ ছিল না। এখন এই রসই আমাদের সংসার চালায়।

৯ সদস্যের বড় পরিবারের আয়ের একমাত্র উৎস এই তালের রস। গাছতলায় বসেই প্রতি গ্লাস রস মাত্র ১০ টাকায় বিক্রি করেন তার ছেলে ফজর আলী এবং নাতি ইসরাফিল। দূর-দূরান্ত থেকে মানুষ এই টাটকা রসের স্বাদ নিতে ভিড় জমায় সড়কের ধারে।

আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী পেশা বিলুপ্তির পথে থাকলেও সাখাওয়াত হোসেনের মতো মানুষেরা সেই ধারাকে এখনও আগলে রেখেছেন। গ্রামের মানুষের কাছে তিনি কেবল একজন গাছি নন, পরম মমতায় হয়ে উঠেছেন সবার প্রিয় ‘সাখাওয়াত দাদু’। তালের মিষ্টি রসের মতোই নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু তিনি বিলিয়ে দিচ্ছেন এই লোকজ ঐতিহ্য টিকিয়ে রাখতে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সাখাওয়াত হোসেনের মতো অভিজ্ঞ গাছিরা আমাদের লোকজ ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। ৫২ বছর ধরে তিনি যে নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে তালগাছের যত্ন নিচ্ছেন এবং রস সংগ্রহ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, কেশবপুরের মাটির গুণেই এখানকার তালের রস সুস্বাদু ও পুষ্টিকর।

আব্দুল্লাহ আল মামুন বলেন, তালগাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, বজ্রপাত প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত কৃষকদের তালগাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে। সাখাওয়াত হোসেনের মতো পরিশ্রমী মানুষেরা তালের রস সংগ্রহ করে যে জীবিকা নির্বাহ করছেন, তা স্থানীয় অর্থনীতির জন্যও ইতিবাচক উদাহরণ।

তাদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান মামুন।

যশোর তালগাছ

সংশ্লিষ্ট সংবাদ: যশোর

০৭ মার্চ ২০২৬
তেল পাচার রোধে সীমান্তে বিজিবির নজরদারি
০৭ জানুয়ারি ২০২৬
ঘুষের টাকাসহ শিক্ষা অফিসার আটক
০৭ জানুয়ারি ২০২৬
বেনাপোলে বিদেশি মদ ও ভারতীয় পণ্য জব্দ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
  2. ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
  3. ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগেই দেওয়া হয়েছিল হত্যার হুমকি
  4. রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
  5. যেসব এলাকায় রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  6. বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x