কুড়িগ্রামে বিপুল ভারতীয় অলিভ অয়েল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকা থেকে এসব অলিভ অয়েল জব্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ওসি এম আর সাঈদের নেতৃত্বে পুলিশ সদস্যরা এলাকায় পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন। এ সময় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় পুলিশ টিম কুড়িগ্রামগামী একটি নসিমনকে থামার সংকেত দেয়। নসিমনটি সংকেত অমান্য করে দুটি সাদা বস্তা ফেলে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, চোরাকারবারে জড়িতদের তথ্য উদঘাটন ও জব্দ করা মালামালের সঠিক মালিকানা নির্ধারণপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান, মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)