Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩০, ১৪ জুলাই ২০২৫
আপডেট: ২৩:৩৫, ১৪ জুলাই ২০২৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩০, ১৪ জুলাই ২০২৫
আপডেট: ২৩:৩৫, ১৪ জুলাই ২০২৫
আরও খবর
নওগাঁয় বেড়েছে হামের প্রাদুর্ভাব, চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ
ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত
১৭৫ শিল্পী নিয়ে ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ 
৫ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারী, পরে গ্রেপ্তার
নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ইজিবাইক

নওগাঁয় সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না ছেলে

আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩০, ১৪ জুলাই ২০২৫
আপডেট: ২৩:৩৫, ১৪ জুলাই ২০২৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩০, ১৪ জুলাই ২০২৫
আপডেট: ২৩:৩৫, ১৪ জুলাই ২০২৫
বাড়িতে ঢুকতে না পেরে দোতলায় ওঠার সিঁড়ির সামনে গ্যারেজে বসে রয়েছেন বৃদ্ধা বিলকিস আক্তার। ছবি : এনটিভি

বসতবাড়ির সম্পত্তি হাতিয়ে নিজের বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিজের একমাত্র ছেলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বাড়ির সামনে ধরনায় বসেছেন ওই বৃদ্ধা। ওই বৃদ্ধার অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নিতে তার একমাত্র ছেলে জুমাতুল মোস্তাফিজুর ইসলাম সৌরভ তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না।

আজ সোমবার (১৪ জুলাই) নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

ওই বৃদ্ধার নাম বিলকিস আক্তার (৭০)। তার এক ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে কানাডায় থাকেন। শহরের কাজীর মোড়ে বিলকিস আক্তারের স্বামী নিজের ১০ শতক জমির ওপর প্রায় ৩০ বছর আগে দোতলা বাড়িটি নির্মাণ করেন। ওই বাড়ির দোতলার একটি ফ্লাটে তিনি বসবাস করে আসছিলেন।

বৃদ্ধা বিলকিস আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির জমি নিয়ে ছেলে জমাতুল মোস্তাফিজুল ইসলাম সৌরভের সঙ্গে মা বিলকিস আক্তারের বিরোধ সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তার তিন সন্তান বসতবাড়ির অংশীদার হন। কিন্তু জুমাতুল মোস্তাফিজুর ইসলাম সৌরভ বসতবাড়ির পুরো সম্পত্তি হাতিয়ে নিতে তার মা ও বোনদের তাদের অংশের জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু মা ও বোনেরা তাকে বসতবাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয়। ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় বিলকিস আক্তার ২০২১ সাল থেকে অধিকাংশ সময় নওগাঁ শহরেই বড় মেয়ের বাড়িতে থাকছেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে নিজের বাড়িতে এসে দোতলার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সিঁড়ির মুখে লোহার কাচি গেইট এবং সেখানে তালা মারা দেখতে পান। তালা মারার বিষয়টি ছেলে জমাতুল মোস্তাফিজুল ইসলাম সৌরভকে জানালে তিনি সাফ জানিয়ে দেন তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য গেটে তালা ঝুলিয়েছেন।

এদিকে বাড়িতে ঢুকতে না পেরে বাড়ির দোতলায় ওঠার সিঁড়ির সামনে গ্যারেজে বসে রয়েছেন বৃদ্ধা বিলকিস আক্তার। এমন দিনও দেখতে হবে তিনি কখনো ভাবেননি ।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কাজীর মোড়ে ওই বাড়িতে গিয়ে কথা হয় বিলকিস আক্তারের সঙ্গে। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর তার একমাত্র ছেলে তার দেখাশোনা করেন না। বোনদের সাথেও খারাপ ব্যবহার করেন। ছেলের কথা বসতবাড়ির আমার ও মেয়েদের অংশ তাকে লিখে দিতে হবে। কিন্তু আমরা তাকে জমি লিখে দিতে রাজি হইনি। এটা নিয়ে বিরোধ শুরু। ছেলের সাথে বনিবনা না হওয়ায় স্বামীর মৃত্যুর পর বড় মেয়ের বাড়িতেই থাকি। মাঝে মাঝে নিজের বাড়িতেও থাকি। আজকে বেলা ১১টার দিকে ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখি দোতলার সিঁড়িতে কাচি গেইট লাগিয়েছে এবং তালা ঝুলানো। আমি ছেলেকে তালা খুলতে বললে সে আমাকে বলে, ‘তুই তো দুই আনার মালিক তুই গিয়ে পাথারে গিয়ে থাক। এই বাড়িতে তোর জায়গা হবে না।’ আমি আজকে রোজা আছি। বেলা ১১টা থেকে বসে আছি। আমি আমার নিজের বাড়িতে ঢুকতে চাই। আমার বড় মেয়ে এসেছিল তাকে বাড়িতে ঢুকতে দেয়নি।’

বিলকিস আক্তার বলেন, ‘আমার স্বামী এই বাড়ি করে দিয়েছেন। এটা আমার স্বামীর স্মৃতি। জীবনের বাকিটা সময় এই বাড়িতে কাটাতে চাই। এই বাড়িতে আমার মালিকানা কম বলে ছেলে এর আগেও কটাক্ষ করেছে। মেয়েরা আমার অপমান সইতে না পেরে তাদের অংশ আমাকে লিখে দিয়েছে। এই বাড়িতে কাগজে-কলমে আমার অংশই বেশি। কিন্তু আমার ছেলে পুরো সম্পত্তি হাত করার জন্য আমাকে বাড়িতে ঢুকতে দিতে চায় না।’

বিলকিস আক্তারের বড় মেয়ের স্বামী ডা. আবুজার গাফফার বলেন, আমার শ্যালক এর আগেও শ্বাশুড়িকে নির্যাতন করেছে। এমনকি গায়ে হাতও তুলেছে। এটা নিয়ে মামলাও রয়েছে। আমার শ্যালকের মধ্যে মানবতা বলে কিছু নেই। নিজের মাকে বলে, তুই দুই আনার মালিক, তুই গিয়ে পাথারে থাক। এই কথা শুনে ২০২৩ সালে আমার স্ত্রী ও শ্যালিকা বসতবাড়ির তাদের অংশের জমি মায়ের নামে লিখে দিয়েছে। কাগজে-কলমে আমার শ্বাশুড়ি এখন বসতবাড়ির প্রায় ৭০ শতাংশের মালিক। অথচ তাকেই এখন বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বীকার করে ছেলে জুমাতুল মোস্তাফিজুর ইসলাম সৌরভের দাবি, ‘বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। আমাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনায়র পর তার মা স্বেচ্ছায় মেয়ের বাসায় বসবাস করে আসছেন, আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকিস্বরূপ তাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ ও মারামারি হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাদেরকে বলছি অভিযোগ দায়েরের জন্য। লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ বৃদ্ধা মা বাড়ি
০২ মার্চ ২০২৬
৮ বছর ধরে অন্ধকারে ‘নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্প’
২৭ ফেব্রুয়ারি ২০২৬
আলুর বাম্পার ফলনেও কৃষকের চোখে পানি
২৭ ফেব্রুয়ারি ২০২৬
পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
২৫ ফেব্রুয়ারি ২০২৬
মুকুলে ছেয়ে গেছে আমবাগান, নওগাঁয় বাম্পার ফলনের আশা
১৫ ফেব্রুয়ারি ২০২৬
২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
২০ জানুয়ারি ২০২৬
বদলগাছীতে সরিষা ক্ষেতের পাশে মিলল যুবকের মরদেহ
১৯ জানুয়ারি ২০২৬
নওগাঁ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে শোকজ
১৮ জানুয়ারি ২০২৬
রক্তদহ বিল পুনঃখননে উৎপাদন হবে ১৭০ কোটি টাকার অতিরিক্ত ফসল
১৪ জানুয়ারি ২০২৬
নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বদলগাছী সরকারি হাইস্কুল
১৩ জানুয়ারি ২০২৬
একাডেমিক কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ অধিবেশনে রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  2. বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী
  3. প্রাথমিক থেকে সংগীত শিক্ষা চালু করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী
  4. সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেমকে কুপিয়ে জখম
  5. বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বারী, সম্পাদক রাজ্জাক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x