Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আসমাউল আসিফ, জামালপুর
১৮:২০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৮, ০৬ জুলাই ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
১৮:২০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৮, ০৬ জুলাই ২০২৬
আরও খবর
স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : পানিসম্পদ মন্ত্রী
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে বরণ করা হবে : বিমানমন্ত্রী
হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১২৯৭
প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘর পেলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

আসমাউল আসিফ, জামালপুর
১৮:২০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৮, ০৬ জুলাই ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
১৮:২০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৮, ০৬ জুলাই ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। নির্দোষ প্রমাণিত হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়।

আজ সোমবার (৬ জুলাই) বেলা ৩টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। আর খালাস পাওয়া আসামি হলেন ইদ্রিস আলী। তারা সবাই বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে ভুক্তভোগী ওই গৃহবধূ শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইকে করে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেন আসামিরা। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে আসামিরা ওই গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। ঘটনার পরের দিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ তিন থেকে চারজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

আট মাস পর মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরবর্তী সময়ে নয়জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আসামিদের উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ফজলুল হক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মোকাম্মেল হক।

সংঘবদ্ধ ধর্ষণ মৃত্যুদণ্ড জামালপুর  ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: সংঘবদ্ধ ধর্ষণ

১৪ মে ২০২৬
দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪
০৪ মার্চ ২০২৬
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার
০১ মার্চ ২০২৬
পাংশায় প্রেমের ফাঁদে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতীয় গ্রিডে আগামীকাল যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  2. উচ্চ মূল্য সংযোজনের পণ্য ও বাজার বাড়াতে নতুন কৌশলে বিসিক
  3. ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
  4. প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
  5. প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিউইয়র্কে যত্রতত্র ব‍্যানার ঝুলানোয় সমালোচনা
  6. বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x