Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১০:৩০, ২২ এপ্রিল ২০২৫
আপডেট: ১০:৪৪, ২২ এপ্রিল ২০২৫
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১০:৩০, ২২ এপ্রিল ২০২৫
আপডেট: ১০:৪৪, ২২ এপ্রিল ২০২৫
আরও খবর
ভুয়া সনদ তৈরি দায়ে দুই কম্পিউটার দোকানিকে জরিমানা
বিজিবির অভিযানে ৮৪ লাখ টাকার মালামাল জব্দ, আটক ১
যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতন ও হত্যার অভিযোগ
তিতাসের ৩১ নম্বর কূপ খনন শুরু, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নারীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল  

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১০:৩০, ২২ এপ্রিল ২০২৫
আপডেট: ১০:৪৪, ২২ এপ্রিল ২০২৫
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১০:৩০, ২২ এপ্রিল ২০২৫
আপডেট: ১০:৪৪, ২২ এপ্রিল ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার এক প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে নারিকেল গাছের সঙ্গে তিন ঘণ্টা বেঁধে রেখে নির্যাতন এবং তার ছেলে-মেয়েকে মারধর করা হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নির্যাতন চলে। সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়া মন্তাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।    

ভিডিওতে দেখা যায়, সৌদি প্রবাসী মো. হায়দার আলির স্ত্রী ও তার দুই ছেলে-মেয়েকে মারধর করছে তারই আপন দুই ভাই এবং ভাইয়ের বউ ও ভাতিজারা। একপর্যায়ে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তারকে বাসার উঠানের একটি নারকেল গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে তারা গিয়ে দেখেন মন্তাজ মিয়ার ছোট ছেলে প্রবাসী হায়দার আলির স্ত্রী ও তার দুই সন্তানকে মারধর করছে তারই বড় ভাই মঙ্গল মিয়া, জয়নাল আবেদিন ও ভাতিজা জুবায়িদ, আকাশ, সাইফুল ইসলাম এবং ময়না বেগম, মর্জিনা বেগমসহ আরও অনেকে। একপর্যায়ে শারমিন আক্তারকে গাছের সঙ্গে বেঁধে রাখে তারা। পরে স্থানীয়রা বাধা দিলে তাদের ওপর ক্ষিপ্ত হয়।

ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, ‘আমি আমার স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ তারা আমাকে ঘর থেকে চুলের মুঠি ধরে উঠানে নিয়ে মারধর শুরু করে। এ সময় আমার ছেলে ও মেয়ে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে। তিন ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রেখে আমাকে নির্যাতন করার পর স্থানীয় এক মেম্বার এসে তাদের হাত থেকে উদ্ধার করে আমাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে পাঠায়।’

চিকিৎসা শেষে ভুক্তভোগী শারমিন আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে এবং আরও তিন-চারজনের বিরুদ্ধে সোমবার রাতে লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগে বলা হয়, মন্তার মিয়ার ছেলে মঙ্গল মিয়া আগে থেকেই শারমিন আক্তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করিয়া আসছিল এবং কুপ্রস্তাব দিতো। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাদীকে বসতঘরে এসে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ করতে না পেরে এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। একপর্যায়ে বাকি আসামিরাও এসে তাকে মারধর করে বিবস্ত্র ও শ্লীলতাহানি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বাদীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন, কানে থাকা আধা ভরি ওজনের কানের দুল ও বসতঘরে আলমারিতে থাকা স্বামীর বিদেশ থেকে পাঠানো সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ‘এ বিষয়ে ভিকটিম মহিলা থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে পাওয়ার সঙ্গে সঙ্গেই আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ব্রাহ্মণবাড়িয়া নির্যাতন ভাইরাল নিউজ

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

২২ এপ্রিল ২০২৬
ভুয়া সনদ তৈরি দায়ে দুই কম্পিউটার দোকানিকে জরিমানা
১৯ এপ্রিল ২০২৬
তিতাসের ৩১ নম্বর কূপ খনন শুরু, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
১৪ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা, ভাঙচুর
  2. নারায়ণগঞ্জের ঝুটের গোডাউনসহ কয়েকটি দোকান পুড়ে ছাই
  3. ২০ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
  4. গাইনি চিকিৎসক সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  5. রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু ডিসেম্বরে
  6. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x