Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২০:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ নভেম্বর ২০২৬
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
২০:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ নভেম্বর ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২০:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ নভেম্বর ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল প্রমোদতরি
সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি : বিজন কান্তি সরকার
ঢাবিতে ককটেল বিস্ফোরণ : এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতে দেব না : ডেপুটি স্পিকার
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫

কসবায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২০:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ নভেম্বর ২০২৬
সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)
২০:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ নভেম্বর ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২০:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:১৮, ০৭ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় স্থানীয় সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

আজ শনিবার (৭ নভেম্বর) উপজেলার কদমতলী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা কবির আহমেদের পক্ষের নেতাকর্মীরা একটি আনন্দ র‍্যালি বের করেন। অন্যদিকে, ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা একটি পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরাও ওই বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা কদমতলী এলাকায় মুখোমুখি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টাওয়া ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ চলা এই সংঘর্ষে মোহনা টেলিভিশনের কসবা প্রতিনিধি ও সাংবাদিক হারুনুর রশিদ ঢালীসহ অন্তত সাতজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

ঘটনার বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে শুরুতেই দুই পক্ষকেই নির্ধারিত সীমানা ও নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তারা প্রশাসনের সেই অনুরোধ না শুনে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পুলিশের সময়োপযোগী ও কৌশলী পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই অনভিপ্রেত ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সংঘর্ষ ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

০৫ নভেম্বর ২০২৬
কসবায় ছাত্রদলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫
১৪ অক্টোবর ২০২৬
বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে ফিরলেন প্রবাসী
০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
  2. ওভারলোড ট্রাক ও মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
  4. ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
  5. নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শটসার্কিটের সুযোগ নেই : পল্লীবিদ্যুৎ কর্মকর্তা
  6. ৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x