Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আইয়ুব আলী, ময়মনসিংহ
১১:০০, ১২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪
আইয়ুব আলী, ময়মনসিংহ
১১:০০, ১২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
চলে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার
‘লাশে কাঠ দিয়েছে কনস্টেবল জুয়েল, আগুন দিয়েছে মামুন’
কেন্দ্রে হামলা করলে কেউ রেহাই পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
২৫ দিনে ১৮ লাখ টাকা অর্থদণ্ড, মামলা ১৭৬
আশুলিয়ায় হত্যাসহ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা

আইয়ুব আলী, ময়মনসিংহ
১১:০০, ১২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪
আইয়ুব আলী, ময়মনসিংহ
১১:০০, ১২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪
রওশন এরশাদ। ফাইল ছবি

সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এবং ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) আদালতে মামলা করা হয়েছে।

মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের ১ নম্বর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম একেএম রওশন জাহান। মামলার বাদী হয়েছেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল। কোর্ট পরিদর্শক মুস্তাসিন এই খবর নিশ্চিত করেছেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ ডিসেম্বর বাদী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১৩ ডিসেম্বর প্রার্থীর মনোনয়নকে বৈধ ঘোষণা করায় ১৪ ডিসেম্বর দলীয় প্রতীক ‘কুড়ে ঘর’ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ঐদিন দিনগত রাত সন্ধ্যা সাতটার দিকে নিজ বাসার সামনে থেকে অজ্ঞাতনামা সাদা পোশাকের ১০ থেকে ১২ জন লোক ইচ্ছার বিরুদ্ধে জোর করে বাদীকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর অফিসে নিয়ে যায়। বেগম রওশন এরশাদের প্ররোচণায় মুস্তাকিম বিল্লাহ ফারুকী নিজ তত্ত্বাবধানে বেআইনীভাবে তাকে আটকে রেখে, মেরে ফেলার ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য স্বাক্ষর নেয়। পরে তা ব্যবহার করে বৈধ মনোনয়নপত্র প্রত্যাহার করে বাদীর অপূরণীয় ক্ষতি করেছে।

এ বিষয়ে বাদী মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল (৪৮) জানান, তিনি একজন জনপ্রিয় প্রার্থী এবং ভোটে তার জয়লাভ নিশ্চিত ছিল। জোর করে তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় ন্যায় বিচারের আশায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে বাদীর আইনজীবি রিয়াদ মো. সাইদ বলেন, আমরা আশা করছি বাদী আদালতে ন্যায় বিচার পাবেন।

ময়মনসিংহ রওশন এরশাদ মামলা

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

০৬ ফেব্রুয়ারি ২০২৬
চলে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার
২৯ জানুয়ারি ২০২৬
ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : ফারুক
২২ জানুয়ারি ২০২৬
গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
  2. ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের, যা জানাল বিএনপি
  3. দুই দিনে রাজধানীতে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান
  4. জাবেরের ‘গুলিবিদ্ধের’ খবর ক্লিকবেইট সাংবাদিকতার ফল : প্রেস সচিব
  5. চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  6. নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে দোকান-শপিং মল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x