Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৮:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫৯, ০৯ নভেম্বর ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৮:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫৯, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়, দ্রুত ব্যবস্থার নির্দেশ স্পিকারের
সংসদ সদস্যের বাড়িতে আগুনের পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না : নাহিদ ইসলাম
নুসরাত তাবাসসুম হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
নিষিদ্ধ ছাত্রলীগনেতাকে ধরল ছাত্রদল, মুচলেকায় ছাড়লেন প্রক্টর

ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ

আইয়ুব আলী, ময়মনসিংহ
০৮:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫৯, ০৯ নভেম্বর ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৮:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫৯, ০৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহ শহরের সারদাঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে আগুন দেওয়ায় স্মৃতিফলকের অবয়বটি পুড়ে বিবর্ণ হয়ে গেছে। ছবি : এনটিভি

ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৮ নভেম্বর) দিনগত রাত ১টার পর দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকের অবয়বটি পুড়ে বিবর্ণ হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। 

আজ সোমবার (৯ নভেম্বর) ভোরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই শেখ হাবিবুর রহমান অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর থেকে পোড়া চত্বরের নিচে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেছেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাগর চত্বরে আগুন লাগিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করে ঘটনাস্থলে যায়।

২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে নগরীর মিন্টু কলেজ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা তার স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করে এবং সেখানে তার ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করে।

অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করে বলেন, যেসব আওয়ামী সন্ত্রাসী পালিয়ে যায়নি এবং প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থান করছে, তারাই এই ঘটনা ঘটিয়েছে। সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর এখনও হুমকি রয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া হবে।

ময়মনসিংহ অগ্নিসংযোগ

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগনেতাকে ধরল ছাত্রদল, মুচলেকায় ছাড়লেন প্রক্টর
৩০ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
২৮ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাতের থালায় মিলল সিদ্ধ টিকটিকি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোববার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা
  3. খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী
  4. বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী
  5. গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  6. সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর শঙ্কা : আঘাত হানতে পারে কখন কোথায়?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x