Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৮:৫০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫২, ১৫ নভেম্বর ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৮:৫০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫২, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যায় আটজনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ রুটের সব লোকাল-মেইল ট্রেন বন্ধ, দুর্ভোগে লাখো যাত্রী
স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

নদী ভরাট করে খেলার মাঠ করতে চান এমপি, ডিসির গণবিজ্ঞপ্তি

আইয়ুব আলী, ময়মনসিংহ
০৮:৫০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫২, ১৫ নভেম্বর ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
০৮:৫০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫২, ১৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে নদী ভরাট করে খেলার মাঠ তৈরি নিয়ে সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। দেশের প্রচলিত আইনের ব্যত্যয় ঘটায় ক্ষুব্ধ জেলা প্রশাসক ব্রহ্মপুত্র নদে ফুটবল খেলার মাঠ তৈরির বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। ফলে খেলার মাঠ প্রস্তুতের কার্যক্রমে অচলাবাস্থা দেখা দিয়েছে। 

গণবিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে ডিসি-এমপি দ্বন্দ্বের বিষয়টি। চলতি বছরের ২৯ অক্টোবর ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। গণবিজ্ঞপ্তিতে নদী ভরাট করে খেলার মাঠ তৈরি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর ধারা ২০ অনুযায়ী, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এমন কোন স্থাপনা নির্মাণ দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করা হয়েছে সেই গণবিজ্ঞপ্তিতে। 

তবে এই গণবিজ্ঞপ্তিটি এতদিন আড়ালে থাকলেও গতকাল শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। 

জারিকৃত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কাচারীঘাট সংলগ্ন বালুচরে কে বা কারা খেলার মাঠ সৃজন করছেন; যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কার্যসম্পাদন দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের কার্যকলাপের ফলে নদীর নাব্যতা হ্রাস, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ ধ্বংস, কৃষি ও সেচ ব্যবস্থার বিপর্যয় এবং পরিবেশ ও জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়বে মর্মে প্রতীয়মান হয়।

বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর ধারা ২০ অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এমন কোন স্থাপনা নির্মাণ দণ্ডনীয় অপরাধ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ধারা ১১ ও ১২ অনুযায়ী সরকারি ও জনস্বার্থ সংশ্লিষ্ট খাস জমি, নদী, খাল, জলাশয় দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণ করলে ২ (দুই) বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এছাড়া, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী জলাভূমি, নদী ও প্লাবনভূমি ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ।

এমতাবস্থায়, নদীর গতিপথ পরিবর্তন এবং ভবিষ্যতে নদীর অবৈধ দখলকে উৎসাহিত করতে পারে। এমন যেকোন ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, ময়মনসিংহ কাচারিঘাট ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় একটি খেলার মাঠ স্থাপনের উদ্যোগ নেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। এজন্য বুলডোজার দিয়ে মাটি সমতল ও ভরাটের কাজ করেন তার অনুসারীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে সংবাদের শিরোনাম হয়ে ওঠেন সংসদ সদস্য।

এর প্রতিবাদে ফুঁসে ওঠে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনসহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। এসব সংগঠনের উদ্যোগে ব্রহ্মপুত্র নদের পাড়ে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করা হয়। 

এ বিষয়ে শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ও সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ নদী ভরাট করে খেলার মাঠ তৈরির বিষয়ে প্রতিবাদকারী সংগঠন, আন্দোলনকারী ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, মাঠ স্বল্পতার কারণে ব্রহ্মপুত্র নদের তীরে একটি অস্থায়ী খেলার মাঠ তৈরি করা হচ্ছে। যেখানে শুধু অনুশীলন করা হবে, অন্য কিছু নয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আমাদের বক্তব্য গণবিজ্ঞপ্তিতেই প্রকাশ পেয়েছে, আলাদা বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

ময়মনসিংহ নদী ভরাট খেলার মাঠ ডিসি নির্দেশ গণবিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

১৭ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
১৬ নভেম্বর ২০২৬
দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ রুটের সব লোকাল-মেইল ট্রেন বন্ধ, দুর্ভোগে লাখো যাত্রী
১৬ নভেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৩০ কারখানা বন্ধ
  2. ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
  3. কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
  4. উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’
  5. রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
  6. আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x