Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
০৯:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৪, ১৩ নভেম্বর ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
০৯:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৪, ১৩ নভেম্বর ২০২৬
আরও খবর
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালেন নুসরাত তাবাসসুম
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পাঁচজন
পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
০৯:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৪, ১৩ নভেম্বর ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
০৯:০০, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৪, ১৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় সশরীরে উপস্থিত হয়ে নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় গিয়ে লিখিত এজাহার জমা দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলায় ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত তাবাসসুম। এদিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে ছিলেন বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা।

এজাহারের বর্ণনা অনুযায়ী, বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে বলা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। বাড়ির গোয়ালে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ ও পূর্বপরিকল্পনার অভিযোগও এনেছেন তিনি। এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

নুসরাত তাবাসসুমের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সন্ধ্যার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম থানায় এসে এজাহার জমা দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর ৩১। মামলায় কতজনকে এবং কাদের আসামি করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো হবে। তবে এ ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

এদিকে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা শুক্রবার সকালে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেবেন। বিকেলে তারা সংসদ সদস্যের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। এ কারণে নুসরাত তাবাসসুম শুক্রবারও গ্রামের বাড়িতে অবস্থান করবেন এবং পরিদর্শনে আসা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলবেন।

বুধবার দিনগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ঘটনায় তিনটি ছাগলও পুড়ে মারা যায়।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে নুসরাত তাবাসসুমের বাড়ি থেকে আলামত সংগ্রহ করেন ঝিনাইদহ থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।

নুসরাত তাবাসসুম কুষ্টিয়া এমপি অগ্নিসংযোগ মামলা

সংশ্লিষ্ট সংবাদ: নুসরাত তাবাসসুম

২ ঘন্টা আগে
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
১২ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালেন নুসরাত তাবাসসুম
১২ নভেম্বর ২০২৬
সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়, দ্রুত ব্যবস্থার নির্দেশ স্পিকারের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
  3. আদালত থেকে আসামি পলায়ন, আবার গ্রেপ্তারের পরে কারাগারে প্রেরণ
  4. সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
  5. পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
  6. মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x