Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৩০, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ২০:৩৯, ০৭ আগস্ট ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৩০, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ২০:৩৯, ০৭ আগস্ট ২০২৩
আরও খবর
স্বর্ণের খনিতে বন্যার পানি ঢুকে নিহত ১৩
ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ
গাজায় আকস্মিক বন্যা : তীব্র শীত ও বৃষ্টিতে আশ্রয়হীন হাজার হাজার মানুষ
এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি
নেপালে ফের আকস্মিক বন্যা, নিখোঁজ ৪

বান্দরবানে বন্যায় ৩০ হাজার মানুষ পানিবন্দি

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৩০, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ২০:৩৯, ০৭ আগস্ট ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৩০, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ২০:৩৯, ০৭ আগস্ট ২০২৩
ছবি : ইউএনবি

টানা চার দিনের বৃষ্টিতে বান্দরবানে বন্যার পানি বেড়ে শহরের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

চট্টগ্রাম-বান্দরবান সড়কের বাইতুল ইজ্জত এলাকায় সড়কের উপর পানি উঠায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে শহরের জ্ঞানরত্ন বৌদ্ধ বিহার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ছাড়াও রোয়াংছড়ি, রুমা ও থানছি সড়কে রোববার থেকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জিপ-কার-মাইক্রেবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান।

প্রচণ্ড বৃষ্টিতে শহরের বালাঘাটা, ফজর আলী পাড়া, চেয়ারম্যান পাড়া, পুলিশ লাইন এলাকা, ছাইগ‍্যা মহাজন পাড়া, হট্টিকালচার এলাকা, লালমিয়া চর এলাকা, বাস স্টেশন, হাফেজঘোনা, আর্মিপাড়া, কাশেম পাড়া, স্টেডিয়াম ও কেচিং পাড়া এলাকার জনগণ দুই দিন ধরে পানিবন্দি রয়েছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে বান্দরবান শহর ও এর আশপাশের এলাকাগুলোতে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, বান্দরবানের ৭টি উপজেলায় দুর্গতদের সহায়তায় ১৯৩টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে। ২০ টন খাদ্যশস্য এবং নগদ ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৪৩টি মেডিকেল টিম স্বাস্থ্য সেবায় কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমেন শর্মা জানান, এ পর্যন্ত পাহাড় ধসে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ‍্যে বান্দরবান শহরের বীর বাহাদুর নগর ও স্টেডিয়াম এলাকায় পাহাড় ধসে আহত দুইজনকে রোববার রাতে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও আরও জানান, এদিকে নাইক্ষংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে খাল পার হতে গিয়ে রবিবার বিকালে মেমপই ম্রো (৩০) নামে এক ব‍্যক্তি স্রোতে ভেসে গেছে। নিখোঁজ এ ব‍্যক্তির এখনো সন্ধান মিলেনি।

বন‍্যার সংবাদ সংগ্রহের জন্য একটি ওয়েব পেইজ খুলেছে জেলা প্রশাসন। সেখানে বলা হয়েছে, বিভিন্ন উপজেলায় পাহাড় ধসে ৭১৮টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়েছে।

প্রবল বর্ষণের ফলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বন্দি মানুষকে উদ্ধারে বিভিন্ন এলাকায় প্রশাসন এবং স্থানীয় উদ্যোগে পর্যাপ্ত পরিমাণ নৌযান নামানো হয়েছে।

বন্যা

সংশ্লিষ্ট সংবাদ: বন্যা

১৭ সেপ্টেম্বর ২০২৬
পাহাড়ি ঢলে ফটিকছড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি
০৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের পাশে সংযুক্ত আরব আমিরাত
২৬ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, শতশত পর্যটক নিখোঁজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন গ্রেপ্তার
  2. এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
  3. ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
  4. ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলে হাসিনাকে হস্তান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব : শামা ওবায়েদ
  5. জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
  6. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x