Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫২, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫২, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
সেনেগাল থেকে ইউরোপগামী নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১৭৫
বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ
ইঞ্জিনচালিত নৌকায় ভাসমান ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড
ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪
১৫ স্বর্ণের ডিম উদ্ধারের ঘটনায় ৩ জন রিমান্ডে

স্বর্ণের খনিতে বন্যার পানি ঢুকে নিহত ১৩

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫২, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫২, ২৬ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগোর জেলার একটি অনুমোদনহীন স্বর্ণের খনিতে বন্যার পর উদ্ধার অভিযান চলছে। ছবি : এএফপি

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি স্বর্ণের খনিতে বন্যার পানি ঢুকে অন্তত ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। প্রবল পানি, অন্ধকার ও পিচ্ছিল পথ পেরিয়ে নিখোঁজদের খুঁজছেন উদ্ধারকর্মীরা।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেসিয়ানা কার্তিকা বাহরি এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ জানায়, খনিটি ছিল অনুমোদনহীন। গত সোমবার খনিতে পানি ঢোকার আগে ১১ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসেন। তবে বন্যার প্রায় ১৬ ঘণ্টা পর আটকে পড়া শ্রমিকদের খবর পায় পুলিশ। পরে বুধবার মধ্যরাতের পর রাষ্ট্রীয় খনি কোম্পানি পিটি আন্তাম জাকার্তা উদ্ধার সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জানায়। এরপর পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকরা অবৈধভাবে কাজ করায় শুরুতে বিষয়টি জানানো হয়নি। স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা নিজেরাই পানি সেচে বের করার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তারা খবর দেন।

দেসিয়ানা কার্তিকা বাহরি জানান, খনির কূপগুলো প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) গভীর ও বেশ সরু। ভেতরে আলো কম এবং পথ খুব পিচ্ছিল। এমন প্রতিকূল পরিবেশে ৩২৫ জন উদ্ধারকর্মী কাজ করছেন। তিনি বলেন, কূপের গভীরতা, সরু পথ ও কম আলোর বিষয়টি মাথায় রেখে উদ্ধার কৌশল ঠিক করা হচ্ছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব চেষ্টা চলছে।

রাজধানী জাকার্তা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার পংকর এলাকার নানগুংয়ে এই খনিটি অবস্থিত। পার্বত্য এই এলাকায় রাষ্ট্রীয় খনি কোম্পানি আন্তাম স্বর্ণ উত্তোলন করে। খনিজ সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ার দুর্গম এলাকায় প্রায়ই এমন অনুমোদনহীন খনন কাজ চলে। প্রশাসনের নজরদারি কঠিন হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়া স্বর্ণের খনি বন্যা উদ্ধার নিখোঁজ

সংশ্লিষ্ট সংবাদ: ইন্দোনেশিয়া

২৩ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪
২২ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জন নিহত, নিখোঁজ ৩৬
২২ অক্টোবর ২০২৬
দাবানল নেভাতে ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য প্রার্থনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদির লোহিত সাগর উপকূলের বন্দরে হুথিদের হামলা, বাড়ছে সংঘাত
  2. মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩১
  3. বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল
  4. রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল : আরাঘচি
  5. বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ
  6. বাংলাদেশসহ বাণিজ্য অংশীদারদের ওপর আবারও আসতে পারে ট্রাম্পের শুল্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x