Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৩:০৫, ২৭ মে ২০২৩
আপডেট: ১৩:০৫, ২৭ মে ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৩:০৫, ২৭ মে ২০২৩
আপডেট: ১৩:০৫, ২৭ মে ২০২৩
আরও খবর
দেশব্যাপী রেলপথ প্রসারের উদ্যোগ রয়েছে সরকারের : রেলপথমন্ত্রী
ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে জরিমানা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বহুমাত্রিক ব্যবস্থা
‘রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল’
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

পাবনায় মোটরসাইকেল জব্দ করায় পুলিশকে মারধর, গ্রেপ্তার ২

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৩:০৫, ২৭ মে ২০২৩
আপডেট: ১৩:০৫, ২৭ মে ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৩:০৫, ২৭ মে ২০২৩
আপডেট: ১৩:০৫, ২৭ মে ২০২৩
গ্রেপ্তার আসামি আশিকুর রহমান আকাশ (বামে) ও হাসিব আলী। ছবি : এনটিভি

পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আটকে জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র না থাকায় সেটি জব্দ করায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৬ মে) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী দাশুরিয়ার মুনশিদপুরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আসামিরা হলেন—পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর হাটপাড়া গ্রামের আশিকুর রহমান আকাশ (২৪) এবং একই এলাকার হাসিব আলী (২৯)। আশিকুর রহমান আকাশ মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও পাবনা কলেজ শাখার সাধারণ সম্পাদক। হাসিব আলী ছাত্রলীগকর্মী ও আকাশের বন্ধু।

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যান্যাল জানান, বৃহস্পতিবার বিকেলে পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজারের পাশে চেকপোস্ট বাসানো হয়েছিল। হেলমেটবিহীন অবস্থায় উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন আকাশ ও হাসিব। এ সময় হাইওয়ে পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলটি জব্দ করে কনেস্টেবল সাধন চন্দ্রের মাধ্যমে পাকশী হাইওয়ে থানায় পাঠানো হয়। পথে মুনশিদপুরে সাধন চন্দ্রকে আরেকটি মোটরসাইকেল নিয়ে গতিরোধ করেন আকাশ ও হাসিব। এ সময় সাধন চন্দ্রকে বেধড়ক মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে চেকপোস্টের পুলিশ সাধন চন্দ্রকে আহত অবস্থায় উদ্ধার এবং আকাশ ও হাসিবকে দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।

এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থার নেওয়ার কথা জানিয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাফিউল ইসলাম সীমান্ত বলেন, ‘অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কেউ সংগঠনের ক্ষতি ও ভাবমূর্তি নষ্টের কাজ করে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আশিষ কুমার আরও বলেন, ‘গুরুতর আহত সাধন চন্দ্রকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আকাশ ও হাসিবের বিরুদ্ধে এসআই বেলাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।’

গ্রেপ্তার পাবনা

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

১৮ নভেম্বর ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
১৭ নভেম্বর ২০২৬
সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো জুলাইয়ের হত্যা মামলায়
১৬ নভেম্বর ২০২৬
হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ
  2. এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
  3. সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
  4. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
  5. চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x