ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেপ্তার ও ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫০, লালবাগ বিভাগ ৭০, ওয়ারী বিভাগ ৯১, মতিঝিল বিভাগ ৫৮, তেজগাঁও বিভাগ ৬৮, মিরপুর বিভাগ ১৪৩, গুলশান বিভাগ ২৯, উত্তরা বিভাগ ৫৫ ও গোয়েন্দা বিভাগ এক জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে দুটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, দুই কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, নয় বোতল এস্কাফ, একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১.৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইলফোন ও নগদ ৩ হাহার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)